চাঁপাইনবাবগঞ্জে নবগঠিত জেলা ছাত্রদলের কমিটিকে ঘিরে আনন্দ-উচ্ছ্বাসে শুভেচ্ছা মিছিল করেছে নেতাকর্মীরা। শহরের ফুড অফিস মোড়স্থ দলীয় কার্যালয় থেকে বের হওয়া মিছিলটি বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
নতুন কমিটিতে সভাপতি হয়েছেন মো. মিম ফজলে আজিম এবং সাধারণ সম্পাদক হয়েছেন আখতারুজ্জামান আক্তার। এছাড়া সিনিয়র সহ-সভাপতি মো. ওমর ফারুক রানা, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন রিপন ও সাংগঠনিক সম্পাদক মোখলেসুর রহমানকে শুভেচ্ছা জানিয়ে মিছিলে অংশ নেন নেতাকর্মীরা।
বিকেলে শুরু হওয়া মিছিলে বিভিন্ন স্লোগানের মাধ্যমে নতুন কমিটির প্রতি সমর্থন ও প্রত্যাশা ব্যক্ত করা হয়। পরে সমাবেশে বক্তারা বলেন, নতুন নেতৃত্বের মাধ্যমে সংগঠন আরও শক্তিশালী ও গতিশীল হবে। পাশাপাশি শিক্ষার্থীদের অধিকার আদায় ও সাংগঠনিক কার্যক্রম তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
নেতাকর্মীরা আশা প্রকাশ করেন, নতুন কমিটির নেতৃত্বে চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রদল আগামী দিনে আরও সক্রিয় ও ঐক্যবদ্ধ ভূমিকা পালন করবে।

মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ মে ২০২৬