পাবনার বেড়া উপজেলায় গরু চুরি করে পালানোর সময় জনতার ধাওয়া খেয়ে নদীতে ঝাঁপ দিয়েও শেষ রক্ষা হয়নি চোরচক্রের এক সদস্যের। পুলিশ তাকে আটক করার পর ভ্রাম্যমাণ আদালত ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন।
দণ্ডপ্রাপ্ত মো. লিটন মোল্লা (৪৫) মানিকগঞ্জ সদর উপজেলার কালিবাড়ি মিতরা গ্রামের মৃত সাহাজুদ্দিন মোল্লার ছেলে।
স্থানীয় সূত্র জানায়, শুক্রবার রাতে বেড়া উপজেলার হাটুরিয়া নাকালিয়া ইউনিয়নের চর সাড়াশিয়া এলাকার একটি বাড়ি থেকে একদল ব্যক্তি গরু চুরি করে পালানোর চেষ্টা করে। বিষয়টি টের পেয়ে বাড়ির মালিক ও স্থানীয়রা ধাওয়া দিলে তারা ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যায়।
একপর্যায়ে জনতার ধাওয়া এড়াতে লিটন মোল্লা নদীতে ঝাঁপ দেন। পরে চর নাগদা এলাকা থেকে স্থানীয়রা তাকে আটক করে। তবে চক্রের অন্য দুই সদস্য পালিয়ে যেতে সক্ষম হয়।
খবর পেয়ে বেড়া মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মমতাজ উদ্দিনসহ পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং লিটন মোল্লাকে হেফাজতে নেয়।
পরে বেড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরেন মায়িশা খান-এর নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে তাকে হাজির করা হয়।
পুলিশ জানায়, জিজ্ঞাসাবাদে লিটন মোল্লা নিয়মিত মাদক সেবনের কথা এবং গরু চুরির সঙ্গে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছেন। তার বক্তব্য অনুযায়ী, মাদকের অর্থ জোগাড় করতেই তিনি দীর্ঘদিন ধরে গরু চুরির সঙ্গে যুক্ত ছিলেন।
মোবাইল কোর্টে মাদক সেবনের অপরাধে তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
পুলিশ জানিয়েছে, চুরি হওয়া গরু উদ্ধারের পাশাপাশি চক্রের পলাতক সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

শনিবার, ১১ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১১ জুলাই ২০২৬