শনিবার, ১১ জুলাই ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

বৃষ্টি কমায় কিছুটা কমেছে নদীর পানি

সুনামগঞ্জে স্বল্পমেয়াদি বন্যার শঙ্কা, চার পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল

ছবি : চেকপোস্ট

গত ২৪ ঘণ্টায় বৃষ্টিপাত কম হওয়ায় সুনামগঞ্জে নদ-নদীর পানি কিছুটা কমেছে। তবে সামনে ভারী বৃষ্টির পূর্বাভাস থাকায় জেলায় স্বল্পমেয়াদি বন্যার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। সম্ভাব্য পরিস্থিতি মোকাবিলায় জেলার চার পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল করা হয়েছে এবং বন্যা নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি।

টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে জেলার হাওরগুলো পানিতে টইটম্বুর হয়ে উঠেছে। অনেক নিম্নাঞ্চলের বাড়িঘরের আঙিনায়ও পানি প্রবেশ করেছে। তবে শুক্রবার থেকে শনিবার পর্যন্ত বৃষ্টিপাত কম থাকায় নদ-নদীর পানির স্তর কিছুটা নেমেছে।

পাউবো সূত্র জানায়, শনিবার সকাল ৯টায় সুনামগঞ্জ শহরের ষোলঘর পয়েন্টে সুরমা নদীর পানির উচ্চতা ছিল ৭ দশমিক ২৪ মিটার, যা আগের দিন একই সময়ে ছিল ৭ দশমিক ৩০ মিটার। গত ২৪ ঘণ্টায় জেলায় ৪৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর আগের ২৪ ঘণ্টায় বৃষ্টিপাত হয়েছিল ৭৭ মিলিমিটার।

স্থানীয় বাসিন্দারা জানান, গত রাতে বৃষ্টিপাত কম হওয়ায় এবং উজান থেকে পাহাড়ি ঢলের প্রবাহ হ্রাস পাওয়ায় নদীর পানি কিছুটা কমেছে। তবে নতুন করে ভারী বৃষ্টি শুরু হলে পানি আবারও বাড়তে পারে বলে তারা আশঙ্কা করছেন।

পাউবোর সুনামগঞ্জ কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মো. এমদাদুল হক বলেন, আগামী দিনগুলোতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এতে জেলার বিভিন্ন এলাকায় স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে।

এদিকে সম্ভাব্য বন্যা পরিস্থিতি মোকাবিলায় সুনামগঞ্জ পৌরসভায় নিয়ন্ত্রণকক্ষ খোলা হয়েছে। পাশাপাশি জেলার চার পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের সব ধরনের ছুটি বাতিল করা হয়েছে।

জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান জানান, জেলার ১ হাজার ৩১১টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। উদ্ধারকাজের জন্য পর্যাপ্ত নৌযান, স্বেচ্ছাসেবক এবং ১ হাজার ৫৬টি মেডিক্যাল টিম প্রস্তুত রয়েছে। এছাড়া ১২টি উপজেলায় ১ হাজার ২০০ প্যাকেট শুকনা খাবার ও জিআর চাল বিতরণের জন্য পাঠানো হয়েছে এবং প্রয়োজনীয় ত্রাণসামগ্রী মজুত রাখা হয়েছে।

#সুনামগঞ্জ #বন্যা_পরিস্থিতি #সুরমা_নদী

চেকপোস্ট

শনিবার, ১১ জুলাই ২০২৬

সুনামগঞ্জে স্বল্পমেয়াদি বন্যার শঙ্কা, চার পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল

প্রকাশের তারিখ : ১১ জুলাই ২০২৬

featured Image

গত ২৪ ঘণ্টায় বৃষ্টিপাত কম হওয়ায় সুনামগঞ্জে নদ-নদীর পানি কিছুটা কমেছে। তবে সামনে ভারী বৃষ্টির পূর্বাভাস থাকায় জেলায় স্বল্পমেয়াদি বন্যার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। সম্ভাব্য পরিস্থিতি মোকাবিলায় জেলার চার পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল করা হয়েছে এবং বন্যা নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি।

টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে জেলার হাওরগুলো পানিতে টইটম্বুর হয়ে উঠেছে। অনেক নিম্নাঞ্চলের বাড়িঘরের আঙিনায়ও পানি প্রবেশ করেছে। তবে শুক্রবার থেকে শনিবার পর্যন্ত বৃষ্টিপাত কম থাকায় নদ-নদীর পানির স্তর কিছুটা নেমেছে।

পাউবো সূত্র জানায়, শনিবার সকাল ৯টায় সুনামগঞ্জ শহরের ষোলঘর পয়েন্টে সুরমা নদীর পানির উচ্চতা ছিল ৭ দশমিক ২৪ মিটার, যা আগের দিন একই সময়ে ছিল ৭ দশমিক ৩০ মিটার। গত ২৪ ঘণ্টায় জেলায় ৪৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর আগের ২৪ ঘণ্টায় বৃষ্টিপাত হয়েছিল ৭৭ মিলিমিটার।

স্থানীয় বাসিন্দারা জানান, গত রাতে বৃষ্টিপাত কম হওয়ায় এবং উজান থেকে পাহাড়ি ঢলের প্রবাহ হ্রাস পাওয়ায় নদীর পানি কিছুটা কমেছে। তবে নতুন করে ভারী বৃষ্টি শুরু হলে পানি আবারও বাড়তে পারে বলে তারা আশঙ্কা করছেন।

পাউবোর সুনামগঞ্জ কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মো. এমদাদুল হক বলেন, আগামী দিনগুলোতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এতে জেলার বিভিন্ন এলাকায় স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে।

এদিকে সম্ভাব্য বন্যা পরিস্থিতি মোকাবিলায় সুনামগঞ্জ পৌরসভায় নিয়ন্ত্রণকক্ষ খোলা হয়েছে। পাশাপাশি জেলার চার পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের সব ধরনের ছুটি বাতিল করা হয়েছে।

জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান জানান, জেলার ১ হাজার ৩১১টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। উদ্ধারকাজের জন্য পর্যাপ্ত নৌযান, স্বেচ্ছাসেবক এবং ১ হাজার ৫৬টি মেডিক্যাল টিম প্রস্তুত রয়েছে। এছাড়া ১২টি উপজেলায় ১ হাজার ২০০ প্যাকেট শুকনা খাবার ও জিআর চাল বিতরণের জন্য পাঠানো হয়েছে এবং প্রয়োজনীয় ত্রাণসামগ্রী মজুত রাখা হয়েছে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত