শনিবার, ১১ জুলাই ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

ছবি: চেকপোস্ট

‘জলবায়ু পরিবর্তন: আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৯ জুলাই) সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. নাকিব হাসান তরফদার।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু ছালেহ মো. মুসা জঙ্গী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস, সিভিল সার্জন ডা. এ. কে. এম. শাহাব উদ্দিন এবং চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার।

আলোচনা সভায় বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং সামাজিক সংগঠনের সদস্যরা অংশ নেন। এছাড়া যুব সংগঠন ‘আয়াস বাংলাদেশ’-এর ১০ জন সদস্য অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

আলোচনা পর্বে জেলার যুবসমাজের প্রতিনিধি হিসেবে আয়াস বাংলাদেশের নির্বাহী পরিচালক মো. ওয়ালিদ হাসান পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং চাঁপাইনবাবগঞ্জ জেলার বিভিন্ন পরিবেশগত চ্যালেঞ্জ তুলে ধরেন। একই সঙ্গে তিনি পরিবেশ রক্ষায় সমন্বিত ও কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।

অনুষ্ঠানের শেষে বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। পরে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

চেকপোস্ট

শনিবার, ১১ জুলাই ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

প্রকাশের তারিখ : ১১ জুলাই ২০২৬

featured Image

‘জলবায়ু পরিবর্তন: আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৯ জুলাই) সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. নাকিব হাসান তরফদার।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু ছালেহ মো. মুসা জঙ্গী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস, সিভিল সার্জন ডা. এ. কে. এম. শাহাব উদ্দিন এবং চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার।

আলোচনা সভায় বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং সামাজিক সংগঠনের সদস্যরা অংশ নেন। এছাড়া যুব সংগঠন ‘আয়াস বাংলাদেশ’-এর ১০ জন সদস্য অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

আলোচনা পর্বে জেলার যুবসমাজের প্রতিনিধি হিসেবে আয়াস বাংলাদেশের নির্বাহী পরিচালক মো. ওয়ালিদ হাসান পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং চাঁপাইনবাবগঞ্জ জেলার বিভিন্ন পরিবেশগত চ্যালেঞ্জ তুলে ধরেন। একই সঙ্গে তিনি পরিবেশ রক্ষায় সমন্বিত ও কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।

অনুষ্ঠানের শেষে বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। পরে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত