চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ৪০০ গ্রাম গাঁজাসহ রিপন মন্ডল (৩৪) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (১৩ জুলাই) রাত ১০টা ৫০ মিনিটে গোমস্তাপুর আব্দুল হামিদ বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনের পাকা সড়ক থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার রিপন মন্ডল গোমস্তাপুর থানার দুর্লভপুরপাড়া গ্রামের মৃত দিলীপ মন্ডলের ছেলে।
পুলিশ জানায়, জেলা পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের নির্দেশনা এবং গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আমলের তত্ত্বাবধানে অভিযানটি পরিচালিত হয়।
এসআই (নিঃ) মো. আওয়াল হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রিপন মন্ডলকে আটক করে। পরে তল্লাশি চালিয়ে তার হেফাজত থেকে ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
গোমস্তাপুর থানা পুলিশ জানিয়েছে, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। পাশাপাশি মাদকবিরোধী অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে পরিচালিত হবে বলে জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ জুলাই ২০২৬