চাঁপাইনবাবগঞ্জে মাদকের কুফল সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিশেষ প্রচারণামূলক কার্যক্রম পরিচালনা করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।
শুক্রবার (৮ মে ২০২৬) দুপুর ২টায় সদর মডেল থানাধীন বেলপুকুর বাইতুল হামদ জামে মসজিদ এলাকায় জুমার নামাজ শেষে স্থানীয় মুসল্লি ও সাধারণ মানুষের মাঝে মাদকবিরোধী লিফলেট বিতরণ করা হয়।
ডিএনসি জেলা কার্যালয়ের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে উপস্থিত কর্মকর্তারা মাদকের ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা তৈরি করেন। লিফলেট বিতরণের সময় স্থানীয় বাসিন্দারা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন এবং সমাজ থেকে মাদক নির্মূলে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, নিয়মিত অভিযান পরিচালনার পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি। যুবসমাজকে মাদকের ক্ষতি থেকে রক্ষা করতে এ ধরনের কার্যক্রম জেলাজুড়ে অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে ডিএনসির সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

শনিবার, ০৯ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ মে ২০২৬