চাঁপাইনবাবগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নবগঠিত জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ৪ মে ২০২৬ শহরের পাঠানপাড়া দলীয় কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন নবগঠিত জেলা ছাত্রদলের সভাপতি মো: মিম ফজলে আজিম।
উৎপাদনমুখী শিক্ষাব্যবস্থা আমাদের মূল লক্ষ্য স্লোগানকে সামনে রেখে নবগঠিত কমিটির সদস্যদের আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়া হয়। অনুষ্ঠানে জেলা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
নেতারা বলেন, শিক্ষার্থীদের অধিকার আদায়, শিক্ষা ব্যবস্থার উন্নয়ন এবং গণতান্ত্রিক আন্দোলনে ছাত্রদলের ভূমিকা আরও শক্তিশালী করতে এই কমিটি কাজ করবে। তারা সংগঠনের ঐক্য ও শৃঙ্খলা বজায় রেখে মাঠপর্যায়ে কার্যক্রম জোরদারের ওপর গুরুত্ব দেন।
সভায় উপস্থিত নেতাদের মধ্যে ছিলেন সাবেক যুগ্ম আহ্বায়ক মো: ফারুক হোসেন, সাবেক সভাপতি মো: সারোয়ার জাহান, সিনিয়র সহ-সভাপতি মো: ওমর ফারুক রানা, সাধারণ সম্পাদক আখতারুজ্জামান আক্তার, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন রিপন এবং সাংগঠনিক সম্পাদক মোখলেসুর রহমান।
সভা শেষে নবগঠিত কমিটির সফলতা কামনায় দোয়া ও সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ মে ২০২৬