চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চকপাড়া সীমান্তে চোরাচালান ও মাদকবিরোধী বিশেষ অভিযানে মালিকবিহীন ৭৫ বোতল ভারতীয় নেশাজাতীয় ‘Eskuf’ সিরাপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার (১৪ জুলাই ২০২৬) ভোর আনুমানিক ৪টা ৪০ মিনিটে নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযানটি পরিচালনা করা হয়।
বিজিবি সূত্র জানায়, ব্যাটালিয়নের অধীনস্থ চকপাড়া বিওপি-তে কর্মরত নায়েক মো. আব্দুর রহমানের নেতৃত্বে একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ১৮২/৩-এস থেকে প্রায় ৬০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের উনিশদীঘি গ্রামে অভিযান চালায়।
অভিযানের সময় টহল দল মালিকবিহীন অবস্থায় ৭৫ বোতল ভারতীয় নেশাজাতীয় Eskuf সিরাপ উদ্ধার করতে সক্ষম হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।
বিজিবি জানিয়েছে, জব্দকৃত সিরাপের বিরুদ্ধে প্রয়োজনীয় সাধারণ ডায়েরি (জিডি) করে শিবগঞ্জ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।

সোমবার, ০৩ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ জুলাই ২০২৬