এবার গোপালগঞ্জে গ্রামীণ ব্যাংকে হামলা, অগ্নিসংযোগ
গোপালগঞ্জে রাজনৈতিক উত্তেজনাকে কেন্দ্র করে নতুন করে সহিংসতার ঘটনা ঘটেছে। জেলার সদর ও টুঙ্গিপাড়া এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের বিক্ষোভ চলাকালে গ্রামীণ ব্যাংকে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। একই সঙ্গে বিএনপির কার্যালয়, দলটির সমর্থকদের বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানেও ভাঙচুর ও আগুন দেওয়ার অভিযোগ উঠেছে।
রোববার (১৫ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে এসব ঘটনা ঘটে বলে জানা গেছে।
টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আইয়ুব আলী জানান, বিকেলে উপজেলা সদরে দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে মিছিল বের করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। এ সময় পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা মামলার বাদী মোসলেম উদ্দিনের ওপর হামলা চালানো হয়। হামলাকারীরা তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তার মাথায় আঘাতের চিহ্ন রয়েছে।
এদিকে টুঙ্গিপাড়ায় উপজেলা যুবদলের কার্যালয় এবং বিএনপির সমর্থকদের একাধিক বাড়ি ও দোকানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের খবর পাওয়া গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
এ ছাড়া টুঙ্গিপাড়া পৌর বিএনপির সভাপতি ইমদাদ মোল্যার বাড়ি এবং বিএনপির সমর্থকদের কয়েকটি ব্যবসাপ্রতিষ্ঠানেও হামলা চালিয়ে ভাঙচুর ও আগুন ধরিয়ে দেওয়া হয়েছে বলে জানা গেছে।
জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসনিক পর্যায়েও পদক্ষেপ নেওয়া হয়েছে। পরিস্থিতি বিবেচনায় গোপালগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপারকে (এসপি) বদলি করা হয়েছে। পাশাপাশি নিরাপত্তা জোরদারে ছয় প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েক দিন ধরেই গোপালগঞ্জের বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করে বিক্ষোভ ও মিছিল করে আসছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা। রোববারের কর্মসূচিতে তাদের কয়েকজনের হাতে লগি-বৈঠা, রামদা ও বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র দেখা যায়।
বিক্ষোভ চলাকালে পুলিশের একটি সাঁজোয়া যান (এপিসি) এবং একটি পুলিশ বক্স ভাঙচুরের ঘটনাও ঘটে। এ ছাড়া জুলাই স্মৃতিস্তম্ভ ও হাদি চত্বরের নামফলক ক্ষতিগ্রস্ত করার অভিযোগ উঠেছে।
একাধিক হামলা, অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় গোপালগঞ্জজুড়ে উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা বাড়ানো হয়েছে।

রোববার, ১৫ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ নভেম্বর ২০২৬