রোববার, ২৪ মে ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

মামলার পর থেকেই শিক্ষকরা অনুপস্থিত

গ্রেপ্তার এড়াতে ৭ শিক্ষক গা ঢাকা! লাখাইয়ে শিক্ষা প্রতিষ্ঠান অচল

ছবি : চেকপোস্ট

হবিগঞ্জের লাখাই উপজেলায় একটি শিক্ষা প্রতিষ্ঠানে গ্রেপ্তার এড়াতে ৭ জন শিক্ষক বিধিবহির্ভূতভাবে অনুপস্থিত থাকায় পাঠদান কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা যায়, করাব রহমানিয়া মাদ্রাসার ৯ জন শিক্ষকের মধ্যে ৭ জনই বর্তমানে অনুপস্থিত। তারা হলেন মুফতি রফিকুল ইসলাম, আব্বাছ উদ্দীন, নুরুল হক চৌধুরী, নজির মিয়া, হাসানুল হক ও ইসমাইল হোসেনসহ সংশ্লিষ্টরা।

ঘটনার সূত্রপাত হয় গত ৭ মে রাতে, যখন মাদ্রাসার নতুন ও পুরাতন বই পাচারের সময় একটি পিকআপ ভ্যান স্থানীয়দের হাতে আটক হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গাড়িসহ বই জব্দ করে থানায় নিয়ে যায়।

এ ঘটনায় মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর আলম ৭ জনের নাম উল্লেখ করে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। এরপর থেকেই অভিযুক্ত শিক্ষকরা অনুপস্থিত থাকায় শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান কার্যক্রম প্রায় অচল হয়ে পড়ে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ মুরাদ ইসলাম জানান, অভিযোগের পর আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে এবং অনুপস্থিত শিক্ষকদের বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে।

মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জানান, উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে মামলা দায়ের করা হয়েছে এবং বর্তমানে তদন্ত কার্যক্রম চলছে।

লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শরীফ আহমেদ বলেন, মামলাটি প্রাথমিকভাবে আদালতে পাঠানো হলেও পরবর্তীতে বইগুলো সরকারি সম্পদ হওয়ায় বিষয়টি দুর্নীতি দমন কমিশনে (দুদক) প্রেরণ করা হয়েছে। বর্তমানে মামলাটি দুদকে তদন্তাধীন রয়েছে।

স্থানীয় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে এ ঘটনায় উদ্বেগ ও ক্ষোভ দেখা দিয়েছে। অনুপস্থিতির কারণে প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রমে বড় ধরনের প্রভাব পড়েছে বলে জানা গেছে।

#লাখাই #শিক্ষা_সংকট #মাদ্রাসা_কাণ্ড

চেকপোস্ট

রোববার, ২৪ মে ২০২৬

গ্রেপ্তার এড়াতে ৭ শিক্ষক গা ঢাকা! লাখাইয়ে শিক্ষা প্রতিষ্ঠান অচল

প্রকাশের তারিখ : ২৪ মে ২০২৬

featured Image

হবিগঞ্জের লাখাই উপজেলায় একটি শিক্ষা প্রতিষ্ঠানে গ্রেপ্তার এড়াতে ৭ জন শিক্ষক বিধিবহির্ভূতভাবে অনুপস্থিত থাকায় পাঠদান কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা যায়, করাব রহমানিয়া মাদ্রাসার ৯ জন শিক্ষকের মধ্যে ৭ জনই বর্তমানে অনুপস্থিত। তারা হলেন মুফতি রফিকুল ইসলাম, আব্বাছ উদ্দীন, নুরুল হক চৌধুরী, নজির মিয়া, হাসানুল হক ও ইসমাইল হোসেনসহ সংশ্লিষ্টরা।

ঘটনার সূত্রপাত হয় গত ৭ মে রাতে, যখন মাদ্রাসার নতুন ও পুরাতন বই পাচারের সময় একটি পিকআপ ভ্যান স্থানীয়দের হাতে আটক হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গাড়িসহ বই জব্দ করে থানায় নিয়ে যায়।

এ ঘটনায় মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর আলম ৭ জনের নাম উল্লেখ করে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। এরপর থেকেই অভিযুক্ত শিক্ষকরা অনুপস্থিত থাকায় শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান কার্যক্রম প্রায় অচল হয়ে পড়ে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ মুরাদ ইসলাম জানান, অভিযোগের পর আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে এবং অনুপস্থিত শিক্ষকদের বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে।

মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জানান, উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে মামলা দায়ের করা হয়েছে এবং বর্তমানে তদন্ত কার্যক্রম চলছে।

লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শরীফ আহমেদ বলেন, মামলাটি প্রাথমিকভাবে আদালতে পাঠানো হলেও পরবর্তীতে বইগুলো সরকারি সম্পদ হওয়ায় বিষয়টি দুর্নীতি দমন কমিশনে (দুদক) প্রেরণ করা হয়েছে। বর্তমানে মামলাটি দুদকে তদন্তাধীন রয়েছে।

স্থানীয় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে এ ঘটনায় উদ্বেগ ও ক্ষোভ দেখা দিয়েছে। অনুপস্থিতির কারণে প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রমে বড় ধরনের প্রভাব পড়েছে বলে জানা গেছে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত