১৫ আগস্টকে কেন্দ্র করে সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে গোপালগঞ্জে নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছে প্রশাসন। জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা পুলিশের পাশাপাশি পাঁচ প্লাটুন বিজিবি, র্যাব ও এপিবিএনসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।
জেলার গুরুত্বপূর্ণ সড়ক, বিভিন্ন মোড়, সরকারি স্থাপনা ও জনসমাগমের স্থানগুলোতে বাড়ানো হয়েছে পুলিশের উপস্থিতি। পাশাপাশি গোয়েন্দা তৎপরতা জোরদার এবং বিভিন্ন এলাকায় নিয়মিত টহল পরিচালনা করা হচ্ছে। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সতর্ক অবস্থায় রাখা হয়েছে।
এদিকে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ কমপ্লেক্স ও আশপাশের এলাকাতেও নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তাব্যবস্থা। সমাধিসৌধ কমপ্লেক্সের তিনটি প্রবেশপথসহ গুরুত্বপূর্ণ এলাকায় পুলিশ, এপিবিএন ও সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। টুঙ্গিপাড়ার অন্যান্য এলাকাতেও বাড়ানো হয়েছে নজরদারি।
শুক্রবার (১৪ আগস্ট) বিকেল পৌনে ৬টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে যৌথ নিরাপত্তা টহল শুরু হয়। জেলা প্রশাসক মোহাম্মদ আরিফ-উজ-জামান ও পুলিশ সুপার মোহাম্মদ হাবীবুল্লাহর নেতৃত্বে টহলে পুলিশ, র্যাব, বিজিবি ও এপিবিএনের সদস্যরা অংশ নেন।
টহলটি জেলা শহরের গুরুত্বপূর্ণ বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে টুঙ্গিপাড়ার সমাধিসৌধ এলাকায় যায়। পরে জেলা শহরে ফিরে এসে টহল শেষ হয়।
পুলিশ সুপার মোহাম্মদ হাবীবুল্লাহ বলেন, ১৫ আগস্টকে ঘিরে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির যাতে কোনো অবনতি না ঘটে, সে জন্য বিজিবিসহ অন্যান্য বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে রাখা হয়েছে।
জেলা প্রশাসক মোহাম্মদ আরিফ-উজ-জামান জানান, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রাখতে পাঁচ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। বিজিবির সদস্যরা পুলিশের সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করবেন। পরিস্থিতি বর্তমানে প্রশাসনের নিয়ন্ত্রণে রয়েছে এবং প্রয়োজন অনুযায়ী আইনশৃঙ্খলা রক্ষায় সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে।

শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ আগস্ট ২০২৬