শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬
চেকপোস্ট

খালেদা জিয়ার জন্মদিনে বিএনপির কর্মসূচি ঘোষণা

প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির সাবেক চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে সারা দেশে দোয়া ও মিলাদ মাহফিলের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।শুক্রবার (১৪ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে দলটি এ কর্মসূচির কথা জানায়।ঘোষিত কর্মসূচি অনুযায়ী, শনিবার (১৫ আগস্ট) ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় দলীয় কার্যালয় ও মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে।কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শনিবার সকাল ১১টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল আয়োজন করা হয়েছে। এতে বিএনপির জ্যেষ্ঠ নেতারা উপস্থিত থাকবেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।এ ছাড়া রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলা, মহানগর, উপজেলা ও অন্যান্য প্রশাসনিক পর্যায়ে দলীয় কার্যালয় কিংবা স্থানীয় মসজিদে অনুরূপ কর্মসূচি পালন করা হবে। বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এসব আয়োজন অনুষ্ঠিত হবে। ঘোষিত কর্মসূচিতে বিএনপির নেতাকর্মীদের পাশাপাশি অঙ্গ ও সহযোগী সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিত থাকার আহ্বান জানিয়েছে দলটি।

খালেদা জিয়ার জন্মদিনে বিএনপির কর্মসূচি ঘোষণা