গোপালগঞ্জে পূর্ব শত্রুতার জেরে এক সাবেক ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যানের ওপর সন্ত্রাসী হামলার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (৫ মে) রাত আনুমানিক ৮টা ৪৫ মিনিটে গোপালগঞ্জ সদর উপজেলার খেলনা এলাকায় এ ঘটনা ঘটে। এতে সাবেক চেয়ারম্যানসহ দুইজন গুরুতর আহত হয়েছেন।
আহত আলমাস হাসান মোল্লা (৫৮) গোপালগঞ্জ সদর উপজেলার ১৪ নম্বর করপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এবং একজন প্রবাসী। তিনি জানান, ঘটনার সময় তিনি গোপালগঞ্জ শহর থেকে নিজ গ্রাম বলাকৈড়ে ফিরছিলেন। পথিমধ্যে খেলনা এলাকায় একদল সশস্ত্র ব্যক্তি তার গতিরোধ করে অতর্কিত হামলা চালায়।
ভুক্তভোগীর অভিযোগ, তার সাবেক স্ত্রী সেলিনা আক্তারের নেতৃত্বে এ হামলা পরিচালিত হয়েছে। অভিযুক্তদের মধ্যে রয়েছেন বলাকৈড় গ্রামের শফিকুল ইসলাম খান ওরফে ইসরুল খান (৪৩), খসরুল খান (৪৮), মোহাম্মদ আবিদ সরদার (১৯)সহ অজ্ঞাতনামা আরও ৭-৮ জন।
হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে আলমাস হাসান মোল্লার মাথায় আঘাত করে গুরুতর জখম করে। এ সময় তাকে রক্ষা করতে গেলে সঙ্গে থাকা রিয়াজ মোল্লা (৩৫)-কেও হাতুড়ি দিয়ে আঘাত করে হাত ভেঙে দেওয়া হয়।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় ভুক্তভোগী পরিবার সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে। পুলিশ জানিয়েছে, অভিযোগ পেলে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ মে ২০২৬