গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় প্রেমের সম্পর্কের অভিযোগ তুলে এক স্কুলছাত্রী ও এক যুবককে প্রকাশ্যে গাছের সঙ্গে বেঁধে শারীরিক ও মানসিকভাবে নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর মানসিক চাপে অষ্টম শ্রেণির ওই ছাত্রী বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেছে বলে জানা গেছে।
গত ২৮ জুলাই দুপুরে উপজেলার হাতিয়াড়া ইউনিয়নের রাহুথড় উদয়ন বিদ্যাপীঠ উচ্চ মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, ভুক্তভোগী ওই ছাত্রী গোপালগঞ্জ সদর উপজেলার বরইভিটা গ্রামের বাসিন্দা। পড়াশোনার জন্য তিনি মুকসুদপুর উপজেলার ধর্মরায়ের বাড়ি গ্রামে তার নানা স্বপন মজুমদারের বাড়িতে থাকতেন। অপরদিকে ওই যুবক কাশিয়ানী উপজেলার রাহুথড় গ্রামের বাসিন্দা।
অভিযোগ রয়েছে, প্রেমের সম্পর্কের বিষয়টি সামনে এনে স্কুল চলাকালে ছাত্রীকে রাহুথড় বড় ব্রিজ এলাকা থেকে এবং যুবককে তার বাড়ি থেকে ডেকে বিদ্যালয়ে নেওয়া হয়। পরে বিদ্যালয় প্রাঙ্গণে একটি গাছের সঙ্গে গামছা দিয়ে বেঁধে তাদের হেনস্তা করা হয়।
ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে মানসিকভাবে ভেঙে পড়ে ওই ছাত্রী। পরে তিনি বিষপান করলে তাকে গুরুতর অবস্থায় প্রথমে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
এ ঘটনায় স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে নির্যাতনে জড়িত থাকার অভিযোগ উঠেছে। তবে ভুক্তভোগী পরিবার আতঙ্কের কারণে প্রকাশ্যে কথা বলতে অনিচ্ছুক বলে জানা গেছে।
অভিযোগ অস্বীকার করে নয়ন গোলদার বলেন, আপত্তিকর অবস্থায় ধরা পড়ার পর কয়েকজন যুবক তাদের নিয়ে যাচ্ছিল। পরে তিনি তাদের বিদ্যালয়ে নিয়ে গিয়ে অভিভাবকদের কাছে দেওয়ার কথা জানান। গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের বিষয়ে তিনি কিছু জানেন না বলে দাবি করেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইন্দ্রজিত সরকার জানান, ঘটনার সময় তিনি বিদ্যালয়ে ছিলেন না। পরে বিষয়টি জানতে পারেন। পরিচালনা কমিটির সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
কাশিয়ানী থানার ওসি মুহাম্মদ মাহফুজুর রহমান বলেন, এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শনিবার, ০১ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০১ আগস্ট ২০২৬