শুক্রবার, ০৫ জুন ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

৩ ঘণ্টা বন্ধ ছিল মহাসড়ক

গোপালগঞ্জে দুই বাসের ভয়াবহ সংঘর্ষ, নিহত ২ আহত ২৫

ছবি: চেকপোস্ট

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় দুটি যাত্রীবাহী বাসের সংঘর্ষে দুইজন নিহত এবং অন্তত ২৫ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (৪ জুন) রাত ১২টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের রাগদি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন অমিতাভ হাওলাদার (৪২), পটুয়াখালীর কলাপাড়া উপজেলার আমিরাবাদ গ্রামের বাসিন্দা এবং কালাম (৩০), শেরপুর জেলার বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকাগামী বিআরটিসির একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাগদি ব্রিজে ধাক্কা দেয়। এ সময় পেছন থেকে আসা হিমেল সীমান্ত পরিবহনের একটি বাস বিআরটিসি বাসটিকে সজোরে ধাক্কা দিলে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে দুই বাসের বহু যাত্রী আহত হন।

খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা দ্রুত উদ্ধার অভিযান চালায়। আহতদের উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। গুরুতর আহত দুজনকে ঢাকায় নেওয়ার পথে তাদের মৃত্যু হয়।

আহতদের মধ্যে আরও একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ভাঙ্গা হাইওয়ে থানার এসআই সোহেল খান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার পরপরই উদ্ধারকাজ সম্পন্ন করা হয়েছে এবং নিহতদের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে।

দুর্ঘটনার কারণে ঢাকা-বরিশাল মহাসড়কে প্রায় তিন ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। পরে দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে নেওয়ার পর পরিস্থিতি স্বাভাবিক হয়।

#গোপালগঞ্জ_দুর্ঘটনা #বাস_সংঘর্ষ #ঢাকা_বরিশাল_মহাসড়ক

চেকপোস্ট

শুক্রবার, ০৫ জুন ২০২৬

গোপালগঞ্জে দুই বাসের ভয়াবহ সংঘর্ষ, নিহত ২ আহত ২৫

প্রকাশের তারিখ : ০৫ জুন ২০২৬

featured Image

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় দুটি যাত্রীবাহী বাসের সংঘর্ষে দুইজন নিহত এবং অন্তত ২৫ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (৪ জুন) রাত ১২টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের রাগদি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন অমিতাভ হাওলাদার (৪২), পটুয়াখালীর কলাপাড়া উপজেলার আমিরাবাদ গ্রামের বাসিন্দা এবং কালাম (৩০), শেরপুর জেলার বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকাগামী বিআরটিসির একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাগদি ব্রিজে ধাক্কা দেয়। এ সময় পেছন থেকে আসা হিমেল সীমান্ত পরিবহনের একটি বাস বিআরটিসি বাসটিকে সজোরে ধাক্কা দিলে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে দুই বাসের বহু যাত্রী আহত হন।

খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা দ্রুত উদ্ধার অভিযান চালায়। আহতদের উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। গুরুতর আহত দুজনকে ঢাকায় নেওয়ার পথে তাদের মৃত্যু হয়।

আহতদের মধ্যে আরও একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ভাঙ্গা হাইওয়ে থানার এসআই সোহেল খান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার পরপরই উদ্ধারকাজ সম্পন্ন করা হয়েছে এবং নিহতদের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে।

দুর্ঘটনার কারণে ঢাকা-বরিশাল মহাসড়কে প্রায় তিন ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। পরে দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে নেওয়ার পর পরিস্থিতি স্বাভাবিক হয়।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত