বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

ঐক্যবদ্ধ থাকার আহ্বান

গোপালগঞ্জে অপপ্রচারের বিরুদ্ধে যুবদলের শক্তি প্রদর্শন

ছবি: চেকপোস্ট

অপপ্রচার ও অসৌজন্যমূলক রাজনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদে গোপালগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা যুবদল। সংগঠনের ঘোষিত সাংগঠনিক সপ্তাহের কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার (২৫ জুন) শহরে এ কর্মসূচি পালিত হয়।

দুপুরে গোপালগঞ্জ শহরের বিসিক এলাকা থেকে যুবদলের নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জেলা আইনজীবী সমিতি ভবনের সামনে গিয়ে সমাবেশে মিলিত হয়। এতে জেলার বিভিন্ন ইউনিটের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।

সমাবেশে জেলা যুবদলের সভাপতি রিয়াজ উদ্দিন লিপটনের সভাপতিত্বে বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক শরীফ রফিকউজ্জামান, কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি সাব্বির আহম্মেদ দিপু, মনিরুল ইসলাম সোহাগ এবং জেলা যুবদলের সাধারণ সম্পাদক রাসেকুজ্জামান পলাশ।

বক্তারা বলেন, গোপালগঞ্জের উন্নয়ন ও অগ্রগতির ধারা অব্যাহত রাখতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। তারা অভিযোগ করেন, একটি স্বার্থান্বেষী মহল দেশকে অস্থিতিশীল করতে বিভ্রান্তিকর প্রচারণা চালাচ্ছে। এসব অপচেষ্টা জনগণ প্রত্যাখ্যান করবে বলেও মন্তব্য করেন তারা।

এসময় গুজব, অপপ্রচার ও ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।

#বিক্ষোভ_সমাবেশ #গোপালগঞ্জ_যুবদল #অপপ্রচারের_প্রতিবাদ

চেকপোস্ট

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

গোপালগঞ্জে অপপ্রচারের বিরুদ্ধে যুবদলের শক্তি প্রদর্শন

প্রকাশের তারিখ : ২৫ জুন ২০২৬

featured Image

অপপ্রচার ও অসৌজন্যমূলক রাজনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদে গোপালগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা যুবদল। সংগঠনের ঘোষিত সাংগঠনিক সপ্তাহের কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার (২৫ জুন) শহরে এ কর্মসূচি পালিত হয়।

দুপুরে গোপালগঞ্জ শহরের বিসিক এলাকা থেকে যুবদলের নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জেলা আইনজীবী সমিতি ভবনের সামনে গিয়ে সমাবেশে মিলিত হয়। এতে জেলার বিভিন্ন ইউনিটের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।

সমাবেশে জেলা যুবদলের সভাপতি রিয়াজ উদ্দিন লিপটনের সভাপতিত্বে বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক শরীফ রফিকউজ্জামান, কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি সাব্বির আহম্মেদ দিপু, মনিরুল ইসলাম সোহাগ এবং জেলা যুবদলের সাধারণ সম্পাদক রাসেকুজ্জামান পলাশ।

বক্তারা বলেন, গোপালগঞ্জের উন্নয়ন ও অগ্রগতির ধারা অব্যাহত রাখতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। তারা অভিযোগ করেন, একটি স্বার্থান্বেষী মহল দেশকে অস্থিতিশীল করতে বিভ্রান্তিকর প্রচারণা চালাচ্ছে। এসব অপচেষ্টা জনগণ প্রত্যাখ্যান করবে বলেও মন্তব্য করেন তারা।

এসময় গুজব, অপপ্রচার ও ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত