রাজধানীর গেন্ডারিয়া এলাকায় (গেন্ডারিয়া) অভিযান চালিয়ে বিপুল পরিমাণ হেরোইনসহ দুইজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১০)।
১৪ জুন ২০২৬, বিকাল আনুমানিক ৫টা ১০ মিনিটে ডিএমপি ঢাকার স্বামীবাগ এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় ৩৬৫ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজার মূল্য প্রায় ১ লাখ ৯ হাজার ৫০০ টাকা।
গ্রেফতারকৃতরা হলেন মোফাজ্জল হোসেন (২৩) এবং মো. ইয়াছিন (২৯)। তাদের কাছ থেকে ২টি মোবাইল ফোন ও মাদক বিক্রয়ের নগদ ১৯,৭০০ টাকা জব্দ করা হয়।
র্যাব জানায়, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকা থেকে মাদক সংগ্রহ করে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল।
র্যাব-১০ আরও জানায়, মাদকবিরোধী অভিযান চলমান থাকবে এবং মাদক, অস্ত্র ও সন্ত্রাস দমনে “জিরো টলারেন্স” নীতি কঠোরভাবে বাস্তবায়ন করা হবে।

সোমবার, ১৫ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ জুন ২০২৬