শুক্রবার, ১৯ জুন ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

সংস্কার ইস্যুতে কঠোর অবস্থান

গণভোট উপেক্ষাকারীরা অপমানিত হবে: সৈয়দপুরে জামায়াত নেতা হালিম

ছবি: চেকপোস্ট

সৈয়দপুরে অনুষ্ঠিত এক কর্মী শিক্ষা শিবিরের সমাপনী অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি ও রংপুর অঞ্চল পরিচালক মাওলানা আব্দুল হালিম বলেন, জনগণের মতামত ও গণভোটকে উপেক্ষা করে সিদ্ধান্ত গ্রহণকারীরা একদিন চরমভাবে অপমানিত হবে।

শুক্রবার (১৯ জুন) নীলফামারীর সৈয়দপুর শহরের আল ফারুক একাডেমির হলরুমে দুই দিনব্যাপী এ কর্মসূচির সমাপনী অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্য দেন।

তিনি দাবি করেন, একই অধ্যাদেশের আওতায় জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হলেও গণভোটের ফলাফল উপেক্ষা করা হয়েছে। জনগণের রায়কে অগ্রাহ্য করে রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়া হলে তার পরিণতি ভালো হবে না বলে মন্তব্য করেন তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য হাফেজ মাওলানা আব্দুল মুনতাকিম এবং জেলা জামায়াতের মানবসম্পদ বিভাগের সেক্রেটারি আব্দুল কাদিম। সভাপতিত্ব করেন সৈয়দপুর শহর আমীর আলহাজ্ব শরফুদ্দিন খান।

বক্তব্যে মাওলানা হালিম আরও বলেন, রাজনৈতিক সংস্কারের জন্য গণভোটের রায় বাস্তবায়ন অপরিহার্য। জনগণের মতামতকে গুরুত্ব দিয়ে রাষ্ট্র গঠনের প্রক্রিয়ায় এগিয়ে যেতে হবে।

তিনি অভিযোগ করেন, অতীতে রাজনৈতিক প্রতিপক্ষদের ওপর দমন-পীড়ন চালানো হয়েছে এবং বহু নেতা-কর্মী হামলা, মামলা ও কারাভোগের শিকার হয়েছেন। তবে এসব বাধা সত্ত্বেও তাদের রাজনৈতিক কার্যক্রম থেমে নেই বলেও তিনি উল্লেখ করেন।

নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, অপপ্রচার ও বিভ্রান্তি থেকে সতর্ক থেকে সংগঠিতভাবে কাজ চালিয়ে যেতে হবে। প্রতিক্রিয়া নয়, বরং ধৈর্য ও কৌশলগতভাবে পরিস্থিতি মোকাবিলা করার আহ্বান জানান তিনি।

#গণভোট #সৈয়দপুর #জামায়াত_নেতা

চেকপোস্ট

শুক্রবার, ১৯ জুন ২০২৬

গণভোট উপেক্ষাকারীরা অপমানিত হবে: সৈয়দপুরে জামায়াত নেতা হালিম

প্রকাশের তারিখ : ১৯ জুন ২০২৬

featured Image

সৈয়দপুরে অনুষ্ঠিত এক কর্মী শিক্ষা শিবিরের সমাপনী অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি ও রংপুর অঞ্চল পরিচালক মাওলানা আব্দুল হালিম বলেন, জনগণের মতামত ও গণভোটকে উপেক্ষা করে সিদ্ধান্ত গ্রহণকারীরা একদিন চরমভাবে অপমানিত হবে।

শুক্রবার (১৯ জুন) নীলফামারীর সৈয়দপুর শহরের আল ফারুক একাডেমির হলরুমে দুই দিনব্যাপী এ কর্মসূচির সমাপনী অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্য দেন।

তিনি দাবি করেন, একই অধ্যাদেশের আওতায় জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হলেও গণভোটের ফলাফল উপেক্ষা করা হয়েছে। জনগণের রায়কে অগ্রাহ্য করে রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়া হলে তার পরিণতি ভালো হবে না বলে মন্তব্য করেন তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য হাফেজ মাওলানা আব্দুল মুনতাকিম এবং জেলা জামায়াতের মানবসম্পদ বিভাগের সেক্রেটারি আব্দুল কাদিম। সভাপতিত্ব করেন সৈয়দপুর শহর আমীর আলহাজ্ব শরফুদ্দিন খান।

বক্তব্যে মাওলানা হালিম আরও বলেন, রাজনৈতিক সংস্কারের জন্য গণভোটের রায় বাস্তবায়ন অপরিহার্য। জনগণের মতামতকে গুরুত্ব দিয়ে রাষ্ট্র গঠনের প্রক্রিয়ায় এগিয়ে যেতে হবে।

তিনি অভিযোগ করেন, অতীতে রাজনৈতিক প্রতিপক্ষদের ওপর দমন-পীড়ন চালানো হয়েছে এবং বহু নেতা-কর্মী হামলা, মামলা ও কারাভোগের শিকার হয়েছেন। তবে এসব বাধা সত্ত্বেও তাদের রাজনৈতিক কার্যক্রম থেমে নেই বলেও তিনি উল্লেখ করেন।

নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, অপপ্রচার ও বিভ্রান্তি থেকে সতর্ক থেকে সংগঠিতভাবে কাজ চালিয়ে যেতে হবে। প্রতিক্রিয়া নয়, বরং ধৈর্য ও কৌশলগতভাবে পরিস্থিতি মোকাবিলা করার আহ্বান জানান তিনি।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত