সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

বাণিজ্য মন্ত্রণালয়ের নতুন সচিব বানিয়াচংয়ের শরফ উদ্দিন আহমদ চৌধুরী

ফাইল ছবি।

বাণিজ্য মন্ত্রণালয়ের নতুন সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন হবিগঞ্জের বানিয়াচং উপজেলার কৃতী সন্তান শরফ উদ্দিন আহমদ চৌধুরী। এর আগে তিনি বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। তাঁর নতুন এ দায়িত্বপ্রাপ্তির খবরে নিজ এলাকা বানিয়াচংয়ে আনন্দ ও গর্বের পরিবেশ সৃষ্টি হয়েছে।

শরফ উদ্দিন আহমদ চৌধুরী হবিগঞ্জের বানিয়াচং উপজেলার ৬ নম্বর কাগাপাশা ইউনিয়নের চাঁনপুর গ্রামের মরহুম নজর উদ্দিন আহমদের ছেলে। তিনি ১৭তম বিসিএস (শিক্ষা) ক্যাডারের কর্মকর্তা।

রোববার (১৮ অক্টোবর ২০২৬) জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তাঁকে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব হিসেবে বদলিপূর্বক পদায়নের সিদ্ধান্ত জানানো হয়।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিবের স্বাক্ষরে রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা ওই প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। প্রজ্ঞাপনের অনুলিপি মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিবসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিভাগ ও দপ্তরে অবগতি এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পাঠানো হয়েছে।

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব পালনের পর এবার বাণিজ্য মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন শরফ উদ্দিন আহমদ চৌধুরী। নতুন এ দায়িত্বের মধ্য দিয়ে দেশের বাণিজ্য ব্যবস্থাপনা, আমদানি-রপ্তানি কার্যক্রম এবং বাণিজ্য খাতের উন্নয়নে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা করছেন স্থানীয়রা।

বানিয়াচংয়ের চাঁনপুর গ্রামের সন্তান হিসেবে তাঁর এ অর্জনে গর্বিত এলাকার মানুষ। তাঁর সাফল্যে আনন্দ প্রকাশ করে স্থানীয়রা আশা করছেন, নতুন দায়িত্বেও তিনি দক্ষতা, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে দেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় অবদান রাখবেন।

চেকপোস্ট

সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

বাণিজ্য মন্ত্রণালয়ের নতুন সচিব বানিয়াচংয়ের শরফ উদ্দিন আহমদ চৌধুরী

প্রকাশের তারিখ : ১৮ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত