সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

জেলা প্রশাসনের উদ্যোগ

কুড়িগ্রামে দুর্গাপূজা উপলক্ষে ৮৩৬ নারীর হাতে নতুন শাড়ি

ছবি : চেকপোস্ট

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কুড়িগ্রামে প্রান্তিক জনগোষ্ঠীর ৮৩৬ নারীর মাঝে শাড়ি বিতরণ করা হচ্ছে। হরিজন, রবিদাস ও বেদে সম্প্রদায়ের সুবিধাবঞ্চিত নারীদের উৎসবের আনন্দে সম্পৃক্ত করতে এ উদ্যোগ নিয়েছে কুড়িগ্রাম জেলা প্রশাসন।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সহায়তায় এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।

সদর উপজেলায় প্রথম দফায় শাড়ি পেলেন ১৪৫ নারী

রোববার সন্ধ্যায় কুড়িগ্রাম সদর উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নারীদের হাতে শাড়ি তুলে দেন জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ। এ সময় সদর উপজেলায় প্রথম দফায় ১৪৫ জন নারীর মধ্যে শাড়ি বিতরণ করা হয়।

‘সবাই যেন উৎসবের অংশীদার হতে পারেন’

অনুষ্ঠানে জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ বলেন, শারদীয় দুর্গাপূজা সার্বজনীন উৎসব। পূজার আনন্দ যেন সমাজের সব স্তরের মানুষের মধ্যে সমানভাবে ছড়িয়ে পড়ে এবং হরিজন, রবিদাস ও বেদে সম্প্রদায়ের মানুষও যেন উৎসবে অংশ নিতে পারেন, সে লক্ষ্যেই সরকার এ উদ্যোগ নিয়েছে।

তিনি আরও বলেন, পর্যায়ক্রমে জেলার অন্যান্য সুবিধাবঞ্চিত মানুষের কাছেও এ ধরনের সহায়তা পৌঁছে দেওয়া হবে।

জেলার ৯ উপজেলায় বিতরণ করা হচ্ছে শাড়ি

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, কর্মসূচির আওতায় কুড়িগ্রাম জেলার মোট ৯টি উপজেলায় সুবিধাবঞ্চিত ও প্রান্তিক জনগোষ্ঠীর ৮৩৬ নারীর মধ্যে শাড়ি বিতরণ করা হচ্ছে।

শাড়ি বিতরণ অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কুদরত-এ-খুদা, কুড়িগ্রাম সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহমুদুল হাসান, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা বেনজির হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নতুন শাড়ি পেয়ে উচ্ছ্বসিত নারীরা

দুর্গাপূজার আগে নতুন শাড়ি হাতে পেয়ে হরিজন, রবিদাস ও বেদে সম্প্রদায়ের নারীরা উচ্ছ্বাস ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাঁদের মতে, উৎসবের আগে এ সহায়তা পূজার আনন্দকে আরও বাড়িয়ে দিয়েছে।

#কুড়িগ্রাম_সংবাদ #দুর্গাপূজা #শাড়িবিতরণ

চেকপোস্ট

সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

কুড়িগ্রামে দুর্গাপূজা উপলক্ষে ৮৩৬ নারীর হাতে নতুন শাড়ি

প্রকাশের তারিখ : ১৮ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত