রংপুরের গংগাচড়া উপজেলার কৃষি, পরিবেশ ও জনজীবনের উন্নয়নে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে লক্ষ্মীটারী ইউনিয়নের চর ইশোরকুল খাল এবং বড়বিল ইউনিয়নের পুকুর খুড়ির খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করেছেন রংপুর-১ আসনের সংসদ সদস্য রায়হান সিরাজী।
দীর্ঘদিন ধরে খাল দুটির নাব্যতা সংকটের কারণে কৃষকসহ স্থানীয় সাধারণ মানুষ নানা দুর্ভোগের শিকার হচ্ছিলেন। অবশেষে খাল পুনঃখননের উদ্যোগ বাস্তবায়িত হওয়ায় এলাকাবাসীর মাঝে স্বস্তি ও আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে।
সংশ্লিষ্টরা জানান, খাল খননের ফলে বর্ষা মৌসুমে জলাবদ্ধতা কমবে, কৃষিজমি রক্ষা পাবে এবং মৎস্যসম্পদ বৃদ্ধির পাশাপাশি পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণেও ইতিবাচক প্রভাব পড়বে।
উদ্বোধনী অনুষ্ঠানে এমপি রায়হান সিরাজী বলেন, জনগণের কল্যাণ ও এলাকার টেকসই উন্নয়নে যা প্রয়োজন, তা পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে। গ্রামবাংলার প্রকৃতি ও কৃষিকে বাঁচাতে খাল পুনঃখননের বিকল্প নেই।
স্থানীয়রা মনে করছেন, এ উদ্যোগ গংগাচড়ার উন্নয়নে নতুন সম্ভাবনার দ্বার খুলে দেবে।

শনিবার, ২৩ মে ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ মে ২০২৬