রোববার, ০৯ আগস্ট ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

তরুণ নেতাকে ঘিরে ছাত্রদল নেতাকর্মীদের উচ্ছ্বাস

খুলনা মহানগর ছাত্রদলের আহ্বায়ক কমিটিতে খালিদ সাইফুল্লাহ

বাগেরহাটের কৃতি সন্তান খালিদ সাইফুল্লাহ। ছবি : চেকপোস্ট

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল খুলনা মহানগর শাখার নবগঠিত আহ্বায়ক কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন বাগেরহাটের কৃতি সন্তান খালিদ সাইফুল্লাহ

ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ সম্প্রতি তাজিম বিশ্বাসকে আহ্বায়ক ও হাবিবুর রহমান খান বিপ্লবকে সদস্য সচিব করে নতুন কমিটি ঘোষণা করে। ওই কমিটিতে ৩ নম্বর সদস্য হিসেবে স্থান পান খালিদ সাইফুল্লাহ।

তিনি ফকিরহাটের মূলঘর সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং রাংদিয়া স্কুল এন্ড কলেজ থেকে এইচএসসি সম্পন্ন করেন। পরে নর্দান ইউনিভার্সিটি অফ বিজনেস এন্ড টেকনলজি-এ কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে পড়াশোনা শেষ করে বর্তমানে এমবিএ অধ্যয়ন করছেন।

২০১৮ সাল থেকে খুলনায় ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত হয়ে বিভিন্ন আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা পালন করেন তিনি। বিশেষ করে ২০২৪ সালের স্বৈরাচারবিরোধী আন্দোলনে সামনের সারিতে ছিলেন বলে দলীয় সূত্রে জানা গেছে।

খালিদ সাইফুল্লাহ নতুন দায়িত্ব পাওয়ায় বাগেরহাটের তরুণদের মধ্যে উচ্ছ্বাস দেখা দিয়েছে। স্থানীয় নেতাকর্মীরা ছাত্রদলের কেন্দ্রীয় নেতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

নিজ প্রতিক্রিয়ায় খালিদ সাইফুল্লাহ বলেন, দলের অর্পিত দায়িত্ব সততা ও নিষ্ঠার সঙ্গে পালনের সর্বোচ্চ চেষ্টা করবেন।

#খুলনা_সংবাদ #ছাত্রদল #খালিদ_সাইফুল্লাহ

চেকপোস্ট

রোববার, ০৯ আগস্ট ২০২৬

খুলনা মহানগর ছাত্রদলের আহ্বায়ক কমিটিতে খালিদ সাইফুল্লাহ

প্রকাশের তারিখ : ১৯ মে ২০২৬

featured Image

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল খুলনা মহানগর শাখার নবগঠিত আহ্বায়ক কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন বাগেরহাটের কৃতি সন্তান খালিদ সাইফুল্লাহ

ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ সম্প্রতি তাজিম বিশ্বাসকে আহ্বায়ক ও হাবিবুর রহমান খান বিপ্লবকে সদস্য সচিব করে নতুন কমিটি ঘোষণা করে। ওই কমিটিতে ৩ নম্বর সদস্য হিসেবে স্থান পান খালিদ সাইফুল্লাহ।

তিনি ফকিরহাটের মূলঘর সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং রাংদিয়া স্কুল এন্ড কলেজ থেকে এইচএসসি সম্পন্ন করেন। পরে নর্দান ইউনিভার্সিটি অফ বিজনেস এন্ড টেকনলজি-এ কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে পড়াশোনা শেষ করে বর্তমানে এমবিএ অধ্যয়ন করছেন।

২০১৮ সাল থেকে খুলনায় ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত হয়ে বিভিন্ন আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা পালন করেন তিনি। বিশেষ করে ২০২৪ সালের স্বৈরাচারবিরোধী আন্দোলনে সামনের সারিতে ছিলেন বলে দলীয় সূত্রে জানা গেছে।

খালিদ সাইফুল্লাহ নতুন দায়িত্ব পাওয়ায় বাগেরহাটের তরুণদের মধ্যে উচ্ছ্বাস দেখা দিয়েছে। স্থানীয় নেতাকর্মীরা ছাত্রদলের কেন্দ্রীয় নেতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

নিজ প্রতিক্রিয়ায় খালিদ সাইফুল্লাহ বলেন, দলের অর্পিত দায়িত্ব সততা ও নিষ্ঠার সঙ্গে পালনের সর্বোচ্চ চেষ্টা করবেন।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত