মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

মাদক ও চোরাই মোটরসাইকেল উদ্ধার

খুলনা ডিবির অভিযানে গ্রেনেড বাবুর সহযোগীসহ আটক ৪

ছবি : চেকপোস্ট

খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) সন্ত্রাস ও মাদকবিরোধী বিশেষ অভিযানে শীর্ষ সন্ত্রাসী ‘গ্রেনেড বাবু’র এক সহযোগীসহ চারজনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে মাদকদ্রব্য, মাদক বিক্রির নগদ অর্থ এবং একটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন রাব্বি (২৫), আল আমিন (২৪), রানা খান (২৭) এবং স্বপন (২৪)।

পুলিশ জানায়, গ্রেফতার রাব্বি খুলনার শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত গ্রেনেড বাবুর ঘনিষ্ঠ সহযোগী এবং একাধিক মামলার এজাহারভুক্ত আসামি। অন্যদের বিরুদ্ধেও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

ডিবি পুলিশের অভিযানে তাদের কাছ থেকে মাদকদ্রব্য, মাদক বিক্রির নগদ টাকা এবং একটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।

কেএমপি সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

খুলনা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ জানিয়েছে, নগরীতে সন্ত্রাস, মাদক ও অন্যান্য অপরাধ দমনে তাদের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

#মাদকবিরোধী_অভিযান #খুলনা #ডিবি_পুলিশ

চেকপোস্ট

মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

খুলনা ডিবির অভিযানে গ্রেনেড বাবুর সহযোগীসহ আটক ৪

প্রকাশের তারিখ : ০৩ জুন ২০২৬

featured Image

খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) সন্ত্রাস ও মাদকবিরোধী বিশেষ অভিযানে শীর্ষ সন্ত্রাসী ‘গ্রেনেড বাবু’র এক সহযোগীসহ চারজনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে মাদকদ্রব্য, মাদক বিক্রির নগদ অর্থ এবং একটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন রাব্বি (২৫), আল আমিন (২৪), রানা খান (২৭) এবং স্বপন (২৪)।

পুলিশ জানায়, গ্রেফতার রাব্বি খুলনার শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত গ্রেনেড বাবুর ঘনিষ্ঠ সহযোগী এবং একাধিক মামলার এজাহারভুক্ত আসামি। অন্যদের বিরুদ্ধেও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

ডিবি পুলিশের অভিযানে তাদের কাছ থেকে মাদকদ্রব্য, মাদক বিক্রির নগদ টাকা এবং একটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।

কেএমপি সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

খুলনা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ জানিয়েছে, নগরীতে সন্ত্রাস, মাদক ও অন্যান্য অপরাধ দমনে তাদের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত