খুলনা সদর থানার মিয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার ৯৫৮ পিস ইয়াবাসহ চারজনকে গ্রেপ্তার করেছে র্যাব-৬। শনিবার (৮ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৬-এর সদর কোম্পানির একটি দল এ অভিযান পরিচালনা করে।
র্যাব-৬-এর দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিরা হলেন বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার পুটিখালী গ্রামের নাসির উদ্দিন সেন্টু (৩৭), তার স্ত্রী সাফিয়া বেগম (৩২), কক্সবাজারের উখিয়া উপজেলার বালুখালী এলাকার মারিয়াম (২০) ও আয়শা।
র্যাবের দাবি, গ্রেপ্তার নাসির উদ্দিন সেন্টুর কাছ থেকে খুলনা জেলা বিএনপির মিডিয়া সেলের একটি পরিচয়পত্র পাওয়া গেছে। এছাড়া একটি সংবাদপত্রের পরিচয়পত্রও উদ্ধার করা হয়েছে। তিনি খুলনা টাউন ক্লাবের দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন বলেও র্যাব জানিয়েছে।
র্যাব আরও জানায়, নাসির উদ্দিন সেন্টুর সামাজিক যোগাযোগমাধ্যমের প্রোফাইলে তাকে খুলনা জেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য এবং জিয়া প্রজন্ম দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক হিসেবে পরিচয় দিতে দেখা যায়।
তবে তার রাজনৈতিক পরিচয় ও মাদকের সঙ্গে সম্পৃক্ততার বিষয়ে স্বাধীনভাবে কোনো তথ্য যাচাই করা সম্ভব হয়নি।
র্যাব-৬ জানায়, উদ্ধার করা ৩ হাজার ৯৫৮ পিস ইয়াবা উপস্থিত সাক্ষীদের সামনে বিধি অনুযায়ী জব্দ করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে খুলনা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেপ্তার ব্যক্তিদের উদ্ধার করা মাদকসহ থানায় হস্তান্তর করা হবে বলে জানিয়েছে র্যাব।

শনিবার, ০৮ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ আগস্ট ২০২৬