খুলনায় খাদ্য পরিবহন (সড়ক পথ) ঠিকাদার সমিতির দখলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে একজন ঠিকাদার গুলিবিদ্ধ হয়েছেন।
মঙ্গলবার (১৯ মে) দুপুর ১টার দিকে নগরীর খানজাহান আলী রোড এলাকায় শান্তিধাম মোড়ের আল হেরা জামে মসজিদের তৃতীয় তলায় সমিতির অফিসে এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ ব্যক্তি শেখ হারুনুর রশিদ (৬২), তিনি খালিশপুর থানার নয়াবাটি এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীদের দাবি, সমিতির নেতৃত্ব ও দখলকে কেন্দ্র করে দুই পক্ষ অফিসে প্রবেশ করে উত্তেজনার সৃষ্টি করে। একপর্যায়ে পাইপগান থেকে গুলির ঘটনা ঘটে এবং শেখ হারুন নিজেই গুলিবিদ্ধ হন বলে একটি পক্ষ দাবি করেছে।
অন্য পক্ষের অভিযোগ, পূর্বের কমিটির লোকজন অস্ত্র নিয়ে অফিস দখলের চেষ্টা করে বিশৃঙ্খলা সৃষ্টি করে এবং হত্যার চেষ্টা চালায়।
ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এ বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি বলে জানিয়েছে খুলনা মেট্রোপলিটন পুলিশ।

বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ মে ২০২৬