খুলনায় ঘের থেকে যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার
খুলনার একটি ঘের থেকে ওমর ফারুক রাব্বি (৩২) নামের এক যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ ২৩ মে দুপুর সাড়ে ১২ টার দিকে খুলনা মহানগরীর দৌলতপুর থানার মহেশ্বরপাশা পশ্চিমপাড়া খুঁটিরঘাট এলাকার একটি ঘের থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। নিহত ওমর ফারুক খানজাহানআলী থানার জাব্দিপুর এলাকার বাসিন্দা ইব্রাহিম শেখের ছেলে। পুলিশ ও স্থানীয় সুত্রে জানাগেছে, দুপুরে মহেশ্বরপাশা পাশ্চিমপাড়া এলাকার একটি ঘেরে যুবকের মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। দৌলতপুর থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ মুরাদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দীর্ঘ দিন যাবৎ ওমর ফারুক রাব্বী মোস্তর মোড় এলাকার ভাড়া বাসায় বসবাস করতো। তার গ্রামের বাড়ি সাতক্ষীরা জেলায়। নিহত যুবকের মাথায় ও বুকে দুটি গুলির চিহ্ন পাওয়া গেছে। শুক্রবার রাতে যেকোনো সময় তাকে প্রতিপক্ষ হয়তো গুলি করে হত্যার পর ঘেরে ফেলে রেখে যায়। তিনি আরো জানান, ময়না তদন্তের জন্য মরদেহ হাসপাতালের মর্গে প্রেরণের প্রস্তুতি চলছে। হত্যাকান্ডের কারন ও এর সঙ্গে জড়িতদের শনাক্ত করতে পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে বলে জানান তিনি।

শনিবার, ২৩ মে ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ মে ২০২৬