রোববার, ২১ জুন ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

১.৭৫ লাখ টাকার সরঞ্জাম নিয়ে গেছে চোরেরা

খুলনায় একাত্তর টিভি অফিসে চুরি, ক্যামেরা-টিভিসহ মূল্যবান সরঞ্জাম খোয়া গেছে

ছবি : চেকপোস্ট

খুলনা নগরীর ৮/২, ছোট মির্জাপুর রোডে অবস্থিত একাত্তর টেলিভিশনের খুলনা ব্যুরো অফিসে চুরির ঘটনা ঘটেছে। শনিবার (২১ জুন) ভোরের কোনো এক সময় এ চুরির ঘটনা ঘটে বলে ধারণা করছে পুলিশ।

প্রাথমিকভাবে জানা যায়, চোরেরা ভবনের প্রথম তলায় থাকা টেলিভিশন অফিসের তালাবদ্ধ দরজার হুক ভেঙে ভেতরে প্রবেশ করে। এরপর তারা অফিসের তিনটি কক্ষ তছনছ করে বিভিন্ন মূল্যবান সামগ্রী নিয়ে যায়।

চুরি হওয়া সামগ্রীর মধ্যে রয়েছে একটি প্যানাসনিক ২৫শ মডেলের ক্যামেরা, একটি ৩২ ইঞ্চি এলইডি টিভি, তিনটি কম্পিউটারের সাউন্ড বক্স, ক্যামেরা লাইট, চার্জার, মাইক্রোফোনসহ অন্যান্য সরঞ্জাম। এসবের আনুমানিক মূল্য প্রায় ১ লাখ ৭৫ হাজার টাকা।

সকাল সোয়া ৯টার দিকে অফিসে এসে সাংবাদিকরা চুরির বিষয়টি দেখতে পান এবং তাৎক্ষণিকভাবে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে প্রাথমিক তদন্ত শুরু করে।

খবর পেয়ে গণমাধ্যমকর্মীরা ঘটনাস্থলে ছুটে যান এবং চুরির ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন।

এ ঘটনায় একাত্তর টেলিভিশনের খুলনা ব্যুরো প্রধান কনক রহমান বাদী হয়ে খুলনা সদর থানায় একটি মামলা দায়ের করেছেন (মামলা নং–৩১)। পুলিশ বিষয়টি তদন্ত করছে।

Image

#খুলনা_সংবাদ #চুরি_ঘটনা #একাত্তরটিভি

চেকপোস্ট

রোববার, ২১ জুন ২০২৬

খুলনায় একাত্তর টিভি অফিসে চুরি, ক্যামেরা-টিভিসহ মূল্যবান সরঞ্জাম খোয়া গেছে

প্রকাশের তারিখ : ২১ জুন ২০২৬

featured Image

খুলনা নগরীর ৮/২, ছোট মির্জাপুর রোডে অবস্থিত একাত্তর টেলিভিশনের খুলনা ব্যুরো অফিসে চুরির ঘটনা ঘটেছে। শনিবার (২১ জুন) ভোরের কোনো এক সময় এ চুরির ঘটনা ঘটে বলে ধারণা করছে পুলিশ।

প্রাথমিকভাবে জানা যায়, চোরেরা ভবনের প্রথম তলায় থাকা টেলিভিশন অফিসের তালাবদ্ধ দরজার হুক ভেঙে ভেতরে প্রবেশ করে। এরপর তারা অফিসের তিনটি কক্ষ তছনছ করে বিভিন্ন মূল্যবান সামগ্রী নিয়ে যায়।

চুরি হওয়া সামগ্রীর মধ্যে রয়েছে একটি প্যানাসনিক ২৫শ মডেলের ক্যামেরা, একটি ৩২ ইঞ্চি এলইডি টিভি, তিনটি কম্পিউটারের সাউন্ড বক্স, ক্যামেরা লাইট, চার্জার, মাইক্রোফোনসহ অন্যান্য সরঞ্জাম। এসবের আনুমানিক মূল্য প্রায় ১ লাখ ৭৫ হাজার টাকা।

সকাল সোয়া ৯টার দিকে অফিসে এসে সাংবাদিকরা চুরির বিষয়টি দেখতে পান এবং তাৎক্ষণিকভাবে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে প্রাথমিক তদন্ত শুরু করে।

খবর পেয়ে গণমাধ্যমকর্মীরা ঘটনাস্থলে ছুটে যান এবং চুরির ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন।

এ ঘটনায় একাত্তর টেলিভিশনের খুলনা ব্যুরো প্রধান কনক রহমান বাদী হয়ে খুলনা সদর থানায় একটি মামলা দায়ের করেছেন (মামলা নং–৩১)। পুলিশ বিষয়টি তদন্ত করছে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত