বিএনপির নিখোঁজ নেতা ইলিয়াস আলী অপহরণের ঘটনায় নতুন তথ্য জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।
রোববার (২১ জুন) ট্রাইব্যুনালের নিজ কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি জানান, তদন্ত ও প্রাপ্ত তথ্য-উপাত্তের ভিত্তিতে ইলিয়াস আলীকে মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান অপহরণ করেছিলেন বলে প্রমাণ পাওয়া গেছে।
চিফ প্রসিকিউটর বলেন, মামলার তদন্তে জিয়াউল আহসানের সম্পৃক্ততা নিশ্চিত হয়েছে।
এর আগে গুম ও মানবতাবিরোধী অপরাধের একাধিক মামলায় জিয়াউল আহসানের বিরুদ্ধে অভিযোগ গ্রহণ করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।
তার বিরুদ্ধে গাজীপুরে তিনজনকে হত্যা, বরগুনার পাথরঘাটার চর-দুয়ানিতে ৫০ জন হত্যা এবং সুন্দরবনে বন্দুকযুদ্ধের নামে একাধিক হত্যাকাণ্ডের অভিযোগ আনা হয়।
এছাড়া আওয়ামী লীগ আমলে সংঘটিত গুম-খুনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধ মামলায় তার বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন সাবেক সেনা কর্মকর্তা ইমরুল কায়েস। তিনি জবানবন্দিতে ইলিয়াস আলীর গুমের বিস্তারিত বর্ণনা তুলে ধরেন।
ট্রাইব্যুনাল-১-এর বিচারিক প্যানেলে ওই জবানবন্দি রেকর্ড করা হয়।

রোববার, ২১ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২১ জুন ২০২৬