রোববার, ২১ জুন ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

নিহতরা সবাই সিলেটের কানাইঘাটের বাসিন্দা

কাতারে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, বাংলাদেশি ৫ যুবকসহ ৬ জনের মৃত্যু

নিহত পাঁচ প্রবাসী। ছবি : সংগৃহীত

কাতারে কর্মস্থলে যাওয়ার পথে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি পাঁচ যুবকসহ মোট ছয়জন নিহত হয়েছেন।

স্থানীয় সময় শনিবার (২০ জুন) সকালে কাতারের শাহানিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে।

নিহত পাঁচ বাংলাদেশি যুবক সিলেটের কানাইঘাট উপজেলার গাছবাড়ি এলাকার বাসিন্দা। তারা হলেন জসিম উদ্দিন, জিবাল উদ্দিন, মস্তাক আহমদ, জুবায়ের আহমদ এবং কাদের আহমদ।

স্থানীয় সূত্রে জানা যায়, তারা একটি গাড়িতে করে কর্মস্থলের উদ্দেশে যাচ্ছিলেন। পথে শাহানিয়া এলাকায় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনার শিকার হয়। এতে ঘটনাস্থলেই পাঁচ বাংলাদেশি এবং গাড়িচালকসহ মোট ছয়জনের মৃত্যু হয়।

কাতারে বাংলাদেশি কমিউনিটি নেতা আবুল হাসনাত জাকির বিষয়টি নিশ্চিত করেছেন।

দুর্ঘটনার পর নিহতদের মরদেহ স্থানীয় একটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে জানা গেছে।

#সড়ক_দুর্ঘটনা #বাংলাদেশি_প্রবাসী #কাতার_দুর্ঘটনা

চেকপোস্ট

রোববার, ২১ জুন ২০২৬

কাতারে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, বাংলাদেশি ৫ যুবকসহ ৬ জনের মৃত্যু

প্রকাশের তারিখ : ২১ জুন ২০২৬

featured Image

কাতারে কর্মস্থলে যাওয়ার পথে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি পাঁচ যুবকসহ মোট ছয়জন নিহত হয়েছেন।

স্থানীয় সময় শনিবার (২০ জুন) সকালে কাতারের শাহানিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে।

নিহত পাঁচ বাংলাদেশি যুবক সিলেটের কানাইঘাট উপজেলার গাছবাড়ি এলাকার বাসিন্দা। তারা হলেন জসিম উদ্দিন, জিবাল উদ্দিন, মস্তাক আহমদ, জুবায়ের আহমদ এবং কাদের আহমদ।

স্থানীয় সূত্রে জানা যায়, তারা একটি গাড়িতে করে কর্মস্থলের উদ্দেশে যাচ্ছিলেন। পথে শাহানিয়া এলাকায় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনার শিকার হয়। এতে ঘটনাস্থলেই পাঁচ বাংলাদেশি এবং গাড়িচালকসহ মোট ছয়জনের মৃত্যু হয়।

কাতারে বাংলাদেশি কমিউনিটি নেতা আবুল হাসনাত জাকির বিষয়টি নিশ্চিত করেছেন।

দুর্ঘটনার পর নিহতদের মরদেহ স্থানীয় একটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে জানা গেছে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত