শুক্রবার, ১২ জুন ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

জনগণ–পুলিশ সমন্বয়ে অপরাধ দমনের আহ্বান

খানসামায় বিট পুলিশিং উঠান বৈঠক, মাদক-জুয়া প্রতিরোধে জনসচেতনতা জোরদার

ছবি : চেকপোস্ট

দিনাজপুরের খানসামা উপজেলার খামারপাড়া ইউনিয়নের চেহেলগাজি বাজার এলাকায় মাদক, জুয়া, বাল্যবিবাহ, নারী ও শিশু নির্যাতন, আত্মহত্যা, প্রতারণা এবং জমিজমা সংক্রান্ত বিরোধসহ বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে বিট পুলিশিং কার্যক্রমের অংশ হিসেবে একটি উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

সম্প্রতি আয়োজিত এ বৈঠকে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। পুলিশ কর্মকর্তারা স্থানীয়দের সঙ্গে খোলামেলা আলোচনা করে সমাজে বিদ্যমান বিভিন্ন সমস্যা, অপরাধের কারণ, প্রতিরোধ এবং করণীয় বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন।

বৈঠকে মাদকাসক্তি ও মাদক ব্যবসার ভয়াবহতা, জুয়ার কুফল, বাল্যবিবাহের সামাজিক ও আইনি পরিণতি, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, আত্মহত্যা রোধে পারিবারিক ও সামাজিক সচেতনতা বৃদ্ধি, প্রতারণা থেকে সতর্ক থাকা এবং জমিজমা বিরোধ আইনগতভাবে নিষ্পত্তির গুরুত্ব তুলে ধরা হয়।

এ সময় উপস্থিত ছিলেন খানসামা থানার এসআই সিদ্দিক, এএসআই শরিফুল ইসলামসহ অন্যান্য পুলিশ সদস্যরা। তারা স্থানীয়দের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং আইনশৃঙ্খলা সংক্রান্ত সমস্যা বিষয়ে অভিযোগ ও মতামত শোনেন।

পুলিশ কর্মকর্তারা বলেন, সমাজ থেকে অপরাধ নির্মূলে শুধু আইন প্রয়োগকারী সংস্থার ভূমিকা যথেষ্ট নয়; জনগণের সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণও অত্যন্ত গুরুত্বপূর্ণ। জনগণ ও পুলিশের মধ্যে পারস্পরিক আস্থা ও সহযোগিতা বৃদ্ধি পেলে অপরাধ দমন ও শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠা সহজ হবে।

তারা আরও বলেন, মাদক, জুয়া, বাল্যবিবাহ ও নারী নির্যাতনের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে এবং কোনো অপরাধের তথ্য গোপন না রেখে দ্রুত পুলিশকে জানাতে হবে।

স্থানীয়রা এ ধরনের উদ্যোগকে সময়োপযোগী ও প্রশংসনীয় বলে অভিহিত করেন এবং ভবিষ্যতেও নিয়মিত এ ধরনের কার্যক্রম চালিয়ে যাওয়ার দাবি জানান।

#খানসামা #দিনাজপুর_সংবাদ #বিট_পুলিশিং

চেকপোস্ট

শুক্রবার, ১২ জুন ২০২৬

খানসামায় বিট পুলিশিং উঠান বৈঠক, মাদক-জুয়া প্রতিরোধে জনসচেতনতা জোরদার

প্রকাশের তারিখ : ১২ জুন ২০২৬

featured Image

দিনাজপুরের খানসামা উপজেলার খামারপাড়া ইউনিয়নের চেহেলগাজি বাজার এলাকায় মাদক, জুয়া, বাল্যবিবাহ, নারী ও শিশু নির্যাতন, আত্মহত্যা, প্রতারণা এবং জমিজমা সংক্রান্ত বিরোধসহ বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে বিট পুলিশিং কার্যক্রমের অংশ হিসেবে একটি উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

সম্প্রতি আয়োজিত এ বৈঠকে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। পুলিশ কর্মকর্তারা স্থানীয়দের সঙ্গে খোলামেলা আলোচনা করে সমাজে বিদ্যমান বিভিন্ন সমস্যা, অপরাধের কারণ, প্রতিরোধ এবং করণীয় বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন।

বৈঠকে মাদকাসক্তি ও মাদক ব্যবসার ভয়াবহতা, জুয়ার কুফল, বাল্যবিবাহের সামাজিক ও আইনি পরিণতি, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, আত্মহত্যা রোধে পারিবারিক ও সামাজিক সচেতনতা বৃদ্ধি, প্রতারণা থেকে সতর্ক থাকা এবং জমিজমা বিরোধ আইনগতভাবে নিষ্পত্তির গুরুত্ব তুলে ধরা হয়।

এ সময় উপস্থিত ছিলেন খানসামা থানার এসআই সিদ্দিক, এএসআই শরিফুল ইসলামসহ অন্যান্য পুলিশ সদস্যরা। তারা স্থানীয়দের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং আইনশৃঙ্খলা সংক্রান্ত সমস্যা বিষয়ে অভিযোগ ও মতামত শোনেন।

পুলিশ কর্মকর্তারা বলেন, সমাজ থেকে অপরাধ নির্মূলে শুধু আইন প্রয়োগকারী সংস্থার ভূমিকা যথেষ্ট নয়; জনগণের সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণও অত্যন্ত গুরুত্বপূর্ণ। জনগণ ও পুলিশের মধ্যে পারস্পরিক আস্থা ও সহযোগিতা বৃদ্ধি পেলে অপরাধ দমন ও শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠা সহজ হবে।

তারা আরও বলেন, মাদক, জুয়া, বাল্যবিবাহ ও নারী নির্যাতনের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে এবং কোনো অপরাধের তথ্য গোপন না রেখে দ্রুত পুলিশকে জানাতে হবে।

স্থানীয়রা এ ধরনের উদ্যোগকে সময়োপযোগী ও প্রশংসনীয় বলে অভিহিত করেন এবং ভবিষ্যতেও নিয়মিত এ ধরনের কার্যক্রম চালিয়ে যাওয়ার দাবি জানান।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত