খুলনার কয়রা প্রেসক্লাবের নবগঠিত কার্যনির্বাহী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৬ মে) সকাল ১০টায় ক্লাবের নিজস্ব কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি শেখ হারুন অর রশিদ এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম।
সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহ-সভাপতি এস এম আলাউদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক নিতিশ সানা ও মোস্তাফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক জি এম মোনায়েম, দপ্তর সম্পাদক হাফিজুর রহমান, প্রচার সম্পাদক মোস্তফা রিজওয়ানুল করিম এবং নির্বাহী সম্পাদক শেখ সিরাজুদ্দৌলা লিংকন ও কামাল হোসেনসহ অন্যান্য সদস্যরা।
সভাপতির উদ্বোধনী বক্তব্যে শেখ হারুন অর রশিদ বলেন, কয়রা প্রেসক্লাব উপজেলার একটি ঐতিহ্যবাহী সংগঠন, যার সঙ্গে প্রতিষ্ঠালগ্ন থেকেই বহু গুণী সাংবাদিক যুক্ত ছিলেন। তিনি জানান, একসময় ক্লাবটি নানা বিতর্ক ও অচলাবস্থার মধ্যে পড়ে কার্যত নিষ্ক্রিয় হয়ে পড়েছিল।
তিনি আরও বলেন, ২০২৪ সালে নতুন নেতৃত্বের মাধ্যমে ক্লাবটি পুনরুদ্ধার করা সম্ভব হয়েছে। বর্তমানে পেশাদার সাংবাদিকদের সমন্বয়ে ক্লাবের কার্যক্রম পুনরায় গতিশীল করা হয়েছে এবং পুরোনো ঐতিহ্য ফিরিয়ে আনার চেষ্টা চলছে।
সভায় নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, কয়রা প্রেসক্লাব ভবিষ্যতে একটি শক্তিশালী ও গণমানুষের সংগঠন হিসেবে প্রতিষ্ঠিত হবে।

বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ মে ২০২৬