গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, এমপি কর্তৃক ঘোষিত ফ্যামিলি কার্ড বিতরণের পাইলটিং কর্মসূচির তৃতীয় পর্যায়ের অংশ হিসেবে ঢাকা-৩ আসনের কেরানীগঞ্জ উপজেলা দক্ষিণ শাখার তেঘরিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন ঢাকা-৩ আসনের সংসদ সদস্য এবং বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী, এমপি।
এ সময় আরও উপস্থিত ছিলেন ঢাকা জেলা কৃষক দলের আহ্বায়ক মো. জুয়েল মোল্লা, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সভাপতি মো. পাভেল মোল্লাসহ তেঘরিয়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের মাধ্যমে সাধারণ মানুষের কাছে সরকারি সেবা আরও সহজ ও কার্যকরভাবে পৌঁছে দেওয়া সম্ভব হবে। তারা সফলভাবে কর্মসূচি বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ জুন ২০২৬