মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

শিক্ষা

শিক্ষার্থী সংকট নিরসনে ১২ দফা দাবি

কুকসু নির্বাচনসহ ১২ দফা দাবিতে কুবি উপাচার্যের কাছে জাতীয় ছাত্রশক্তির স্মারকলিপি

ছবি : চেকপোস্ট

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের জীবনযাত্রার উন্নয়ন, ক্যাম্পাসের বিভিন্ন সংকট সমাধান এবং শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতের দাবিতে ১২ দফা দাবি-সংবলিত স্মারকলিপি দিয়েছে জাতীয় ছাত্রশক্তির কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা।

বুধবার (১ জুলাই) দুপুর ১টার দিকে সংগঠনটির নেতৃবৃন্দ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে লিখিতভাবে এ স্মারকলিপি জমা দেন।

স্মারকলিপিতে উত্থাপিত দাবির মধ্যে রয়েছে কেন্দ্রীয় ছাত্র সংসদ (কুকসু) নির্বাচন আয়োজন, গবেষণা খাতে বরাদ্দ বৃদ্ধি, ক্যাম্পাসে খাবারের মানোন্নয়ন ও মূল্য নিয়ন্ত্রণ, পরিবহন খাতে চালক সংকট নিরসন, ক্যাম্পাসসংলগ্ন মেস ভাড়া নিয়ন্ত্রণ, ছাত্রকল্যাণ তহবিল সক্রিয় করা, মেডিকেল সেন্টারের আধুনিকায়ন, জিমনেশিয়ামের উন্নয়ন, আধুনিক অডিটোরিয়াম নির্মাণ, আবাসিক হলে সিট বণ্টনের নির্দিষ্ট নীতিমালা প্রণয়ন, ক্যাম্পাসসংলগ্ন বিনোদনকেন্দ্রের শব্দদূষণ নিয়ন্ত্রণ এবং ওয়াইম্যাক্স বা স্টারলিংক সেবার মাধ্যমে নিরবচ্ছিন্ন ইন্টারনেট সুবিধা নিশ্চিত করা।

জাতীয় ছাত্রশক্তির অন্যতম সংগঠক নাঈম ভূইয়া বলেন, “জাতীয় ছাত্রশক্তি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কল্যাণে সবসময় কাজ করবে। শিক্ষার্থীদের যৌক্তিক দাবিগুলো প্রশাসনের কাছে তুলে ধরতে আমরা বদ্ধপরিকর। আমরা আশা করি, বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের স্বার্থ বিবেচনা করে দাবিগুলো গুরুত্বের সঙ্গে গ্রহণ করবে এবং দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।

#কুবি #কুকসুনির্বাচন #জাতীয়ছাত্রশক্তি

চেকপোস্ট

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

কুকসু নির্বাচনসহ ১২ দফা দাবিতে কুবি উপাচার্যের কাছে জাতীয় ছাত্রশক্তির স্মারকলিপি

প্রকাশের তারিখ : ০১ জুলাই ২০২৬

featured Image

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের জীবনযাত্রার উন্নয়ন, ক্যাম্পাসের বিভিন্ন সংকট সমাধান এবং শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতের দাবিতে ১২ দফা দাবি-সংবলিত স্মারকলিপি দিয়েছে জাতীয় ছাত্রশক্তির কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা।

বুধবার (১ জুলাই) দুপুর ১টার দিকে সংগঠনটির নেতৃবৃন্দ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে লিখিতভাবে এ স্মারকলিপি জমা দেন।

স্মারকলিপিতে উত্থাপিত দাবির মধ্যে রয়েছে কেন্দ্রীয় ছাত্র সংসদ (কুকসু) নির্বাচন আয়োজন, গবেষণা খাতে বরাদ্দ বৃদ্ধি, ক্যাম্পাসে খাবারের মানোন্নয়ন ও মূল্য নিয়ন্ত্রণ, পরিবহন খাতে চালক সংকট নিরসন, ক্যাম্পাসসংলগ্ন মেস ভাড়া নিয়ন্ত্রণ, ছাত্রকল্যাণ তহবিল সক্রিয় করা, মেডিকেল সেন্টারের আধুনিকায়ন, জিমনেশিয়ামের উন্নয়ন, আধুনিক অডিটোরিয়াম নির্মাণ, আবাসিক হলে সিট বণ্টনের নির্দিষ্ট নীতিমালা প্রণয়ন, ক্যাম্পাসসংলগ্ন বিনোদনকেন্দ্রের শব্দদূষণ নিয়ন্ত্রণ এবং ওয়াইম্যাক্স বা স্টারলিংক সেবার মাধ্যমে নিরবচ্ছিন্ন ইন্টারনেট সুবিধা নিশ্চিত করা।

জাতীয় ছাত্রশক্তির অন্যতম সংগঠক নাঈম ভূইয়া বলেন, “জাতীয় ছাত্রশক্তি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কল্যাণে সবসময় কাজ করবে। শিক্ষার্থীদের যৌক্তিক দাবিগুলো প্রশাসনের কাছে তুলে ধরতে আমরা বদ্ধপরিকর। আমরা আশা করি, বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের স্বার্থ বিবেচনা করে দাবিগুলো গুরুত্বের সঙ্গে গ্রহণ করবে এবং দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত