বগুড়ার কাহালু উপজেলায় মাঠ থেকে কাটা ধান বহনের সময় স্ট্রোক করে মোফাজ্জল হোসেন (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার (৬ মে) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার জামগ্রাম ইউনিয়নের হাটখোলাপাড়া এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত মোফাজ্জল হোসেন জামগ্রাম বাজার এলাকার বাসিন্দা ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে অন্যান্য কৃষকদের সঙ্গে মাঠ থেকে কাটা ধান ভাড়ে করে বাড়িতে নিয়ে আসছিলেন মোফাজ্জল হোসেন। ধানের ভার বহন করে হাটখোলাপাড়া এলাকায় পৌঁছালে হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়েন। একপর্যায়ে স্ট্রোক করে ধানের ভাড়ের নিচে লুটিয়ে পড়েন তিনি।
পরে আশপাশের লোকজন দ্রুত এগিয়ে এসে তাকে উদ্ধার করেন। গুরুতর অবস্থায় স্থানীয় হাসপাতালে নেওয়ার চেষ্টা করা হলে পথেই তার মৃত্যু হয়। এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয়রা জানান, মোফাজ্জল হোসেন দীর্ঘদিন ধরে কৃষিকাজের সঙ্গে জড়িত ছিলেন। চলতি মৌসুমে ধান কাটার ব্যস্ততার মধ্যেই তিনি প্রতিদিনের মতো কাজ করছিলেন। হঠাৎ এমন মৃত্যুর ঘটনায় পরিবার ও স্বজনদের মাঝে কান্নার রোল পড়ে যায়।
এ বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধিরা জানান, কৃষকের মৃত্যু অত্যন্ত দুঃখজনক। পরিবারের খোঁজখবর নেওয়া হচ্ছে এবং প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ মে ২০২৬