গাজীপুরের কালীগঞ্জে যুবদল নেতার ওপর হামলার ঘটনায় অভিযুক্ত শীর্ষ মাদক ব্যবসায়ী, সন্ত্রাসী ও চাঁদাবাজ সজিব মিয়াকে গ্রেফতার করেছে বাংলাদেশ পুলিশ।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মো. মাসুদ রানা শামীম বৃহস্পতিবার সন্ধ্যায় ঘোড়াশাল ব্রিজ এলাকা থেকে তাকে গ্রেফতার করেন।
থানা সূত্রে জানা যায়, উপজেলার দেওপাড়া এলাকার মো. আব্দুল মান্নানের ছেলে মো. আমির হোসেন কালীগঞ্জ পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক ও ৯ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। অপরদিকে চৈতারপাড়া এলাকার সবুজ মিয়ার ছেলে সজিব মিয়া এলাকায় চিহ্নিত মাদক ব্যবসায়ী, সন্ত্রাসী ও চাঁদাবাজ হিসেবে পরিচিত এবং তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
সূত্র আরও জানায়, তারেক রহমান ও গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করার পর যুবদল নেতা আমির হোসেন স্থানীয় মাদক ব্যবসায়ী ও অপরাধীদের বিরুদ্ধে সক্রিয় ভূমিকা পালন করছিলেন।
এর জের ধরে গত ২৭ এপ্রিল রাত সাড়ে ৮টার দিকে দেওপাড়া মসজিদের পেছনের সড়কে আমির হোসেনকে একা পেয়ে সজিব মিয়া ও তার সহযোগীরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে বলে অভিযোগ রয়েছে।
স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এ পাঠান। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় গত ১ মে কালীগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়।
পরে এসআই মো. মাসুদ রানা শামীম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে সজিব মিয়াকে গ্রেফতার করেন। শুক্রবার (১৫ মে) দুপুরে রিমান্ড আবেদনসহ তাকে আদালতে পাঠানো হয়েছে।
এ বিষয়ে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. জাকির হোসেন বলেন, “সজিব মিয়া মাদক ব্যবসায়ী, সন্ত্রাসী ও চাঁদাবাজ হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে।”

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ মে ২০২৬