মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

যুব সমাজের আয়োজনে ব্যতিক্রমী টুর্নামেন্ট

কালীগঞ্জে শহীদ জিয়া স্মৃতি ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত

ছবি: চেকপোস্ট

“মাদককে না বলি, সুস্থ সুন্দর জীবন গড়ি” এই স্লোগানকে সামনে রেখে কালীগঞ্জে অনুষ্ঠিত হয়েছে শহীদ জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা। যুব সমাজের উদ্যোগে আয়োজিত এ টুর্নামেন্টে মাদকবিরোধী সচেতনতার বার্তা ছড়িয়ে দেওয়া হয়।

রবিবার (৩ মে) বিকেল ৫টায় উপজেলার নাগরী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বড়কাউ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে মুখোমুখি হয় পূর্বাচল কলোনি ফুটবল একাডেমি ও পলখান বটবৃক্ষ স্পোর্টিং ক্লাব।

নির্ধারিত সময়ে খেলা ১-১ গোলে সমতায় শেষ হলে টাইব্রেকারে ৫-৪ গোলে জয় পেয়ে চ্যাম্পিয়ন হয় পলখান বটবৃক্ষ স্পোর্টিং ক্লাব।

খেলায় সেরা খেলোয়াড় নির্বাচিত হন মশিউর রহমান এবং সেরা গোলরক্ষক হন মজনু।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় ওয়ার্ড সদস্য মো. মামুন মিয়া এবং সঞ্চালনা করেন মো. জুয়েল রানা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগরী ইউনিয়ন বিএনপির সভাপতি হাজ্বী আ. রহিম সরকার। এছাড়া স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

খেলায় প্রধান রেফারির দায়িত্ব পালন করেন কবির হোসেন এবং সহকারী হিসেবে ছিলেন আল হাসান ও জহির রায়হান।

খেলা শেষে চ্যাম্পিয়ন দলের হাতে ফ্রিজ এবং রানার্স-আপ দলের হাতে ৩২ ইঞ্চি এলইডি টিভি তুলে দেওয়া হয়।

#কালীগঞ্জফুটবল #মাদকবিরোধীবার্তা #শহীদজিয়াটুর্নামেন্ট

চেকপোস্ট

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

কালীগঞ্জে শহীদ জিয়া স্মৃতি ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ০৪ মে ২০২৬

featured Image

“মাদককে না বলি, সুস্থ সুন্দর জীবন গড়ি” এই স্লোগানকে সামনে রেখে কালীগঞ্জে অনুষ্ঠিত হয়েছে শহীদ জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা। যুব সমাজের উদ্যোগে আয়োজিত এ টুর্নামেন্টে মাদকবিরোধী সচেতনতার বার্তা ছড়িয়ে দেওয়া হয়।

রবিবার (৩ মে) বিকেল ৫টায় উপজেলার নাগরী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বড়কাউ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে মুখোমুখি হয় পূর্বাচল কলোনি ফুটবল একাডেমি ও পলখান বটবৃক্ষ স্পোর্টিং ক্লাব।

নির্ধারিত সময়ে খেলা ১-১ গোলে সমতায় শেষ হলে টাইব্রেকারে ৫-৪ গোলে জয় পেয়ে চ্যাম্পিয়ন হয় পলখান বটবৃক্ষ স্পোর্টিং ক্লাব।

খেলায় সেরা খেলোয়াড় নির্বাচিত হন মশিউর রহমান এবং সেরা গোলরক্ষক হন মজনু।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় ওয়ার্ড সদস্য মো. মামুন মিয়া এবং সঞ্চালনা করেন মো. জুয়েল রানা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগরী ইউনিয়ন বিএনপির সভাপতি হাজ্বী আ. রহিম সরকার। এছাড়া স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

খেলায় প্রধান রেফারির দায়িত্ব পালন করেন কবির হোসেন এবং সহকারী হিসেবে ছিলেন আল হাসান ও জহির রায়হান।

খেলা শেষে চ্যাম্পিয়ন দলের হাতে ফ্রিজ এবং রানার্স-আপ দলের হাতে ৩২ ইঞ্চি এলইডি টিভি তুলে দেওয়া হয়।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত