শুক্রবার, ০৮ মে ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

মাদকসেবনে ২ যুবকের ১ মাস করে কারাদণ্ড

কালীগঞ্জে মাদকবিরোধী অভিযান: ২ জনের কারাদণ্ড, চোলাইমদসহ একজন আটক

ছবি: কালীগঞ্জ থানায় আটককৃত আসামী।

গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুইজন মাদকসেবীকে কারাদণ্ড এবং চোলাইমদসহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৭ মে) বক্তারপুর ইউনিয়নের ফুলদী গ্রামে অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট। স্থানীয় অভিযোগের ভিত্তিতে ওই এলাকার দুই যুবক মো. রোমান ও রোমান শেখকে মাদক সেবনের দায়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ অনুযায়ী ১ মাস করে মোট ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

এদিকে বুধবার দিবাগত রাতে কালীগঞ্জ থানার এসআই মো. ইব্রাহীম শেখ সঙ্গীয় ফোর্সসহ তুমুলিয়া এলাকায় অভিযান চালিয়ে পিন্টু গমেজকে তার বাড়ির উঠান থেকে ১২ লিটার চোলাইমদসহ আটক করেন। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা বলেন, মাদকমুক্ত কালীগঞ্জ গড়তে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। মাদক ব্যবসা ও সেবনের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।

কালীগঞ্জ থানার ওসি মো. জাকির হোসেন জানান, নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে এবং মাদক নির্মূলে পুলিশ কঠোরভাবে কাজ করছে।

#মাদকবিরোধী_অভিযান #গাজীপুর_নিভজ #কালীগঞ্জ

চেকপোস্ট

শুক্রবার, ০৮ মে ২০২৬

কালীগঞ্জে মাদকবিরোধী অভিযান: ২ জনের কারাদণ্ড, চোলাইমদসহ একজন আটক

প্রকাশের তারিখ : ০৭ মে ২০২৬

featured Image

গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুইজন মাদকসেবীকে কারাদণ্ড এবং চোলাইমদসহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৭ মে) বক্তারপুর ইউনিয়নের ফুলদী গ্রামে অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট। স্থানীয় অভিযোগের ভিত্তিতে ওই এলাকার দুই যুবক মো. রোমান ও রোমান শেখকে মাদক সেবনের দায়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ অনুযায়ী ১ মাস করে মোট ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

এদিকে বুধবার দিবাগত রাতে কালীগঞ্জ থানার এসআই মো. ইব্রাহীম শেখ সঙ্গীয় ফোর্সসহ তুমুলিয়া এলাকায় অভিযান চালিয়ে পিন্টু গমেজকে তার বাড়ির উঠান থেকে ১২ লিটার চোলাইমদসহ আটক করেন। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা বলেন, মাদকমুক্ত কালীগঞ্জ গড়তে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। মাদক ব্যবসা ও সেবনের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।

কালীগঞ্জ থানার ওসি মো. জাকির হোসেন জানান, নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে এবং মাদক নির্মূলে পুলিশ কঠোরভাবে কাজ করছে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত