রোববার, ২১ জুন ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

শহীদদের রুহের মাগফিরাত কামনা

কালীগঞ্জে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালন

ছবির: আলোচনা সভা ও দোয়া মাহফিলের ছবি।

গাজীপুরের কালীগঞ্জে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকেলে মোক্তারপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে নোয়াপাড়া শহীদ ময়েজউদ্দিন আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন মাহমুদুল হাসান এবং সঞ্চালনা করেন আইয়ুবর রহমান মাসুম।

আলোচনা সভায় বক্তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাজনৈতিক অবদান, বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা এবং দেশের উন্নয়নে তার ভূমিকার কথা তুলে ধরেন। তারা বলেন, জিয়াউর রহমানের আদর্শ দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন মোক্তারপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. মাসুদুল হাসান (শামীম), জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য মো. হাফিজউল্লাহ এবং ওয়ার্ড যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মো. লোকমান হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের নাট্যবিষয়ক সম্পাদক নিরব সাইফুল্লাহ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য আপন খান, ইউনিয়ন কৃষক দলের সাংগঠনিক সম্পাদক মো. নাসির উদ্দীন, ভাওয়াল বদরে আলম কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য রিফাত রায়হানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

পরে নোয়াপাড়া জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা হুমায়ুন কবির মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন। দোয়ায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, আরাফাত রহমান কোকো এবং বিভিন্ন আন্দোলনে নিহতদের রুহের মাগফিরাত কামনা করা হয়। পাশাপাশি দেশের শান্তি, উন্নয়ন ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

#বিএনপি #জিয়াউর_রহমান #কালীগঞ্জ_গাজীপুর

চেকপোস্ট

রোববার, ২১ জুন ২০২৬

কালীগঞ্জে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালন

প্রকাশের তারিখ : ১৭ জুন ২০২৬

featured Image

গাজীপুরের কালীগঞ্জে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকেলে মোক্তারপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে নোয়াপাড়া শহীদ ময়েজউদ্দিন আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন মাহমুদুল হাসান এবং সঞ্চালনা করেন আইয়ুবর রহমান মাসুম।

আলোচনা সভায় বক্তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাজনৈতিক অবদান, বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা এবং দেশের উন্নয়নে তার ভূমিকার কথা তুলে ধরেন। তারা বলেন, জিয়াউর রহমানের আদর্শ দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন মোক্তারপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. মাসুদুল হাসান (শামীম), জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য মো. হাফিজউল্লাহ এবং ওয়ার্ড যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মো. লোকমান হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের নাট্যবিষয়ক সম্পাদক নিরব সাইফুল্লাহ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য আপন খান, ইউনিয়ন কৃষক দলের সাংগঠনিক সম্পাদক মো. নাসির উদ্দীন, ভাওয়াল বদরে আলম কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য রিফাত রায়হানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

পরে নোয়াপাড়া জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা হুমায়ুন কবির মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন। দোয়ায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, আরাফাত রহমান কোকো এবং বিভিন্ন আন্দোলনে নিহতদের রুহের মাগফিরাত কামনা করা হয়। পাশাপাশি দেশের শান্তি, উন্নয়ন ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত