বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

প্রতিপাদ্যে আয়োজন

১০ হাজার টাকায় ব্যবসার সুযোগ, ঝালকাঠিতে IBWF-এর সমাবেশ

ছবি : চেকপোস্ট

টাকা মাত্র ১০ হাজার, খুলবে ব্যবসার দ্বার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঝালকাঠিতে ইন্ডাস্ট্রিয়ালিস্টস অ্যান্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের (IBWF) ব্যবসায়ী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে স্থানীয় শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ সমাবেশের আয়োজন করে IBWF ঝালকাঠি জেলা শাখা।

সমাবেশে প্রধান অতিথি ছিলেন IBWF কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ শহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন IBWF ঝালকাঠি জেলার প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট হাফিজুর রহমান, কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি ইঞ্জিনিয়ার কাজী আবিদ হাসান সিদ্দিকী, কেন্দ্রীয় ট্রেজারার মো. হুমায়ন কবির পাটোয়ারী এবং ঢাকা মহানগরী উত্তর শাখার সহ-সভাপতি শেখ নেয়ামুল করিম।

IBWF ঝালকাঠি জেলা সভাপতি মাওলানা আবুল কালাম আজাদের সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি মোহাম্মদ নাসির মৃধার সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন বরিশাল অঞ্চল সভাপতি মো. মোয়াজ্জেম হোসেন ও ঝালকাঠির ব্যবসায়ী মো. রুবেল খান।

সমাবেশে ব্যবসা ও উদ্যোক্তা কার্যক্রমে আগ্রহী ব্যক্তিদের বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। বক্তারা ব্যবসায়ীদের সংগঠিত হওয়া, পারস্পরিক সহযোগিতা এবং উদ্যোক্তা তৈরির ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে স্থানীয় ব্যবসায়ী ও IBWF-এর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Image

#ঝালকাঠি_সংবাদ #ব্যবসায়ী_সমাবেশ #IBWF

চেকপোস্ট

বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

১০ হাজার টাকায় ব্যবসার সুযোগ, ঝালকাঠিতে IBWF-এর সমাবেশ

প্রকাশের তারিখ : ০১ অক্টোবর ২০২৬

featured Image

টাকা মাত্র ১০ হাজার, খুলবে ব্যবসার দ্বার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঝালকাঠিতে ইন্ডাস্ট্রিয়ালিস্টস অ্যান্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের (IBWF) ব্যবসায়ী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে স্থানীয় শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ সমাবেশের আয়োজন করে IBWF ঝালকাঠি জেলা শাখা।

সমাবেশে প্রধান অতিথি ছিলেন IBWF কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ শহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন IBWF ঝালকাঠি জেলার প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট হাফিজুর রহমান, কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি ইঞ্জিনিয়ার কাজী আবিদ হাসান সিদ্দিকী, কেন্দ্রীয় ট্রেজারার মো. হুমায়ন কবির পাটোয়ারী এবং ঢাকা মহানগরী উত্তর শাখার সহ-সভাপতি শেখ নেয়ামুল করিম।

IBWF ঝালকাঠি জেলা সভাপতি মাওলানা আবুল কালাম আজাদের সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি মোহাম্মদ নাসির মৃধার সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন বরিশাল অঞ্চল সভাপতি মো. মোয়াজ্জেম হোসেন ও ঝালকাঠির ব্যবসায়ী মো. রুবেল খান।

সমাবেশে ব্যবসা ও উদ্যোক্তা কার্যক্রমে আগ্রহী ব্যক্তিদের বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। বক্তারা ব্যবসায়ীদের সংগঠিত হওয়া, পারস্পরিক সহযোগিতা এবং উদ্যোক্তা তৈরির ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে স্থানীয় ব্যবসায়ী ও IBWF-এর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত