রাজধানীর কলাবাগানে ৮ বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ৬৩ বছর বয়সী এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার (২২ মে) কলাবাগান নর্থ সার্কুলার রোড এলাকার একটি বাসায় এ ঘটনা ঘটে বলে জানা গেছে।
পুলিশ জানায়, চকলেট দেওয়ার প্রলোভনে শিশুটিকে ফাঁকা বাসায় ডেকে নেওয়া হয়। পরে তার চিৎকার শুনে আশপাশের লোকজন ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে।
পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা হলে পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠায়। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
তদন্ত কর্মকর্তারা জানিয়েছেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত ঘটনার সঙ্গে সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন।
এর আগে একই সপ্তাহে রাজধানীর পল্লবীতে আরেকটি ভয়াবহ শিশু নির্যাতন ও হত্যাকাণ্ডের ঘটনা দেশজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। এর মধ্যেই কলাবাগানের এই ঘটনা নতুন করে উদ্বেগ তৈরি করেছে।

শনিবার, ২৩ মে ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ মে ২০২৬