শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

প্রথমার্ধেই দুই গোল

কমলনগরে লাল একাদশের জয়, কমলনগরে কোকো স্মৃতি ফুটবলের কোয়ার্টার ফাইনালে

ছবি : চেকপোস্ট

লক্ষ্মীপুরের কমলনগরে মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এ জয় দিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে টাইগার ক্লাব-লাল একাদশ।

শনিবার বিকেলে ফজুমিয়ার হাট ভুলুয়া ব্রিজ সংলগ্ন বালুর মাঠে অনুষ্ঠিত ম্যাচে টিম বুলেট একাদশকে ২-০ গোলে হারায় লাল একাদশ।

শত শত ক্রীড়াপ্রেমী দর্শকের উপস্থিতিতে বিকেল ৪টায় ম্যাচটি শুরু হয়। প্রথমার্ধেই দুই গোল করে এগিয়ে যায় লাল একাদশ। দ্বিতীয়ার্ধে আর কোনো গোল না হলেও শেষ পর্যন্ত ২-০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে দলটি।

লাল একাদশের ম্যানেজারের দায়িত্বে ছিলেন কমলনগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদ ছালাকী। কোচ ছিলেন মোখলেছুর রহমান ধনু এবং অধিনায়ক ছিলেন আবির হোসেন মঞ্জু।

ম্যাচে প্রধান রেফারির দায়িত্ব পালন করেন কমলনগর ক্রীড়া উন্নয়ন ফেডারেশনের সাধারণ সম্পাদক ও সাবেক ফুটবলার মো. ইলিয়াস। সহকারী রেফারি হিসেবে দায়িত্ব পালন করেন সাবেক দুই কৃতি ফুটবলার মো. জামাল ও মো. ফারুক।

চর কাদিরা ইউনিয়ন মৎস্যজীবী দলের আহ্বায়ক আব্বাস উদ্দীন ভূঁইয়া, ইউনিয়ন ছাত্রদল সভাপতি নাসির মাহমুদ, যুবদল নেতা মো. হেলাল উদ্দিন ও মো. হাসানসহ স্থানীয় ক্রীড়ানুরাগীদের সার্বিক সহযোগিতায় ম্যাচটি অনুষ্ঠিত হয়।

খেলা শেষে বিজয়ী লাল একাদশের খেলোয়াড়দের অভিনন্দন জানান উপস্থিত দর্শক ও অতিথিরা। এ জয়ের মধ্য দিয়ে টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করেছে দলটি।

#কোকো_স্মৃতি_ফুটবল #কমলনগর_ফুটবল #লাল_একাদশ

চেকপোস্ট

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

কমলনগরে লাল একাদশের জয়, কমলনগরে কোকো স্মৃতি ফুটবলের কোয়ার্টার ফাইনালে

প্রকাশের তারিখ : ০৩ অক্টোবর ২০২৬

featured Image

লক্ষ্মীপুরের কমলনগরে মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এ জয় দিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে টাইগার ক্লাব-লাল একাদশ।

শনিবার বিকেলে ফজুমিয়ার হাট ভুলুয়া ব্রিজ সংলগ্ন বালুর মাঠে অনুষ্ঠিত ম্যাচে টিম বুলেট একাদশকে ২-০ গোলে হারায় লাল একাদশ।

শত শত ক্রীড়াপ্রেমী দর্শকের উপস্থিতিতে বিকেল ৪টায় ম্যাচটি শুরু হয়। প্রথমার্ধেই দুই গোল করে এগিয়ে যায় লাল একাদশ। দ্বিতীয়ার্ধে আর কোনো গোল না হলেও শেষ পর্যন্ত ২-০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে দলটি।

লাল একাদশের ম্যানেজারের দায়িত্বে ছিলেন কমলনগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদ ছালাকী। কোচ ছিলেন মোখলেছুর রহমান ধনু এবং অধিনায়ক ছিলেন আবির হোসেন মঞ্জু।

ম্যাচে প্রধান রেফারির দায়িত্ব পালন করেন কমলনগর ক্রীড়া উন্নয়ন ফেডারেশনের সাধারণ সম্পাদক ও সাবেক ফুটবলার মো. ইলিয়াস। সহকারী রেফারি হিসেবে দায়িত্ব পালন করেন সাবেক দুই কৃতি ফুটবলার মো. জামাল ও মো. ফারুক।

চর কাদিরা ইউনিয়ন মৎস্যজীবী দলের আহ্বায়ক আব্বাস উদ্দীন ভূঁইয়া, ইউনিয়ন ছাত্রদল সভাপতি নাসির মাহমুদ, যুবদল নেতা মো. হেলাল উদ্দিন ও মো. হাসানসহ স্থানীয় ক্রীড়ানুরাগীদের সার্বিক সহযোগিতায় ম্যাচটি অনুষ্ঠিত হয়।

খেলা শেষে বিজয়ী লাল একাদশের খেলোয়াড়দের অভিনন্দন জানান উপস্থিত দর্শক ও অতিথিরা। এ জয়ের মধ্য দিয়ে টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করেছে দলটি।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত