শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

বাঁধের অনিয়ম-দুর্নীতি বন্ধের দাবি সম্মেলনে

মধ্যনগরে হাওর ও নদী রক্ষা আন্দোলনের দ্বিবার্ষিক সম্মেলন, নতুন কমিটি

ছবি : চেকপোস্ট

সুনামগঞ্জের মধ্যনগরে হাওর ও নদী রক্ষা আন্দোলনের উপজেলা শাখার দ্বিবার্ষিক প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে মো. আসরাফ উদ্দিন হিল্লোলকে সভাপতি এবং মো. বিদ্যা মিয়াকে সাধারণ সম্পাদক করে ৩৫ সদস্যবিশিষ্ট নতুন উপজেলা কমিটি গঠন করা হয়েছে।

শনিবার (৩ অক্টোবর) সকাল ১১টায় মধ্যনগর বাজারে মো. আসরাফ উদ্দিন হিল্লোলের কার্যালয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। উপজেলা কমিটির আহ্বায়ক মো. আসরাফ উদ্দিন হিল্লোলের সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক আতিউর রহমান চৌধুরী আতিকের সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি ছিলেন হাওর ও নদী রক্ষা আন্দোলনের সুনামগঞ্জ জেলা কমিটির সভাপতি মো. রাজু আহমেদ। বিশেষ অতিথি ছিলেন জেলা কমিটির সাধারণ সম্পাদক মো. ওবায়দুল হক মিলন।

সম্মেলনে বক্তারা হাওরাঞ্চলের ফসলরক্ষা বাঁধ নির্মাণে অনিয়ম, ধীরগতি ও দুর্নীতি বন্ধের দাবি জানান। পাশাপাশি ঠিকাদারি সিন্ডিকেট প্রতিরোধ, হাওরভিত্তিক পর্যটনে দীর্ঘমেয়াদি পরিকল্পনা, গ্রামীণ যোগাযোগব্যবস্থার উন্নয়ন এবং প্রকৃত কৃষকদের প্রণোদনা নিশ্চিত করার আহ্বান জানানো হয়।

বক্তারা বলেন, হাওরাঞ্চলের দুর্গম এলাকার স্বাস্থ্য ও শিক্ষার মানোন্নয়নে কার্যকর উদ্যোগ প্রয়োজন। একই সঙ্গে নদীভাঙন রোধে স্থায়ী ব্যবস্থা গ্রহণ, নদ-নদী ও খাল-বিল দখলমুক্ত করা এবং প্রকৃত জেলেদের মৎস্য আহরণের অধিকার নিশ্চিত করতে হবে।

জলাশয় ইজারা প্রক্রিয়ায় অনিয়ম বন্ধের দাবি জানিয়ে বক্তারা বলেন, মধ্যনগরকেন্দ্রিক হাওর উন্নয়ন প্রকল্পগুলোতে স্বচ্ছতা, জবাবদিহিতা ও নির্ধারিত সময়ে বাস্তবায়ন নিশ্চিত করতে হবে।

নতুন কমিটিতে সহসভাপতি হয়েছেন মো. মনিরুল ইসলাম, মুসাব্বির আহমদ, হাজী মো. আনোয়ার হোসেন, আব্দুল্লাহ আল নোমান সুমন, আতিউর রহমান চৌধুরী আতিক ও খসরুজ্জামান কবির। যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছে সুজিত কানুকে।

সাংগঠনিক সম্পাদক হয়েছেন কাইয়ূম বাদশা ও জিহাদ মিয়া। অর্থ সম্পাদক মোশাহিদ মিয়া, বাঁধ বিষয়ক সম্পাদক শাহীন আলম ও সুরুজ মিয়া, নদী ও খনিজ সম্পদ বিষয়ক সম্পাদক শফিকুল ইসলাম এবং হাওর ও কৃষিবিষয়ক সম্পাদক মো. সুজন মিয়াকে দায়িত্ব দেওয়া হয়েছে।

সম্মেলনে উপজেলার বিভিন্ন ইউনিয়ন কমিটির প্রতিনিধি, সচেতন নাগরিক ও পরিবেশপ্রেমীরা উপস্থিত ছিলেন।

#মধ্যনগর #হাওর_রক্ষা_আন্দোলন #নদী_রক্ষা

চেকপোস্ট

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

মধ্যনগরে হাওর ও নদী রক্ষা আন্দোলনের দ্বিবার্ষিক সম্মেলন, নতুন কমিটি

প্রকাশের তারিখ : ০৩ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত