বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

২৪ ঘণ্টায় ৪৯ জন ভর্তি, চিকিৎসাধীন ১৩২ শিশু

কক্সবাজারে হামের প্রাদুর্ভাব, ৩৫ দিনে ১১ শিশুর মৃত্যু

ছবি: চেকপোস্ট

কক্সবাজার-এ হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক আকার ধারণ করেছে। গত ২৯ মার্চ থেকে ৪ মে পর্যন্ত ৩৫ দিনে জেলায় এক রোহিঙ্গা শিশুসহ মোট ১১ জন শিশুর মৃত্যু হয়েছে।

সর্বশেষ শনিবার ৩ মে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৯ মাস বয়সী এক রোহিঙ্গা শিশুর মৃত্যু হয়। শিশুটি জ্বর, কাশি ও নিউমোনিয়াসহ হামের উপসর্গ নিয়ে ভর্তি ছিল। তার নমুনা পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৪৯ জন হাসপাতালে ভর্তি হয়েছে এবং সুস্থ হয়ে ছাড়পত্র নিয়েছে ৫৪ জন। বর্তমানে জেলার ৮টি হাসপাতালে ১৩২ জন শিশু চিকিৎসাধীন রয়েছে।

এছাড়া গত ২৯ মার্চ থেকে এখন পর্যন্ত মোট ১ হাজার ৩৪৭ জন হামের উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, দ্রুত টিকাদান ও সচেতনতা বাড়ানো না হলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে।

#শিশু_স্বাস্থ্য #কক্সবাজার #হাম_আতঙ্ক

চেকপোস্ট

বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬

কক্সবাজারে হামের প্রাদুর্ভাব, ৩৫ দিনে ১১ শিশুর মৃত্যু

প্রকাশের তারিখ : ০৪ মে ২০২৬

featured Image

কক্সবাজার-এ হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক আকার ধারণ করেছে। গত ২৯ মার্চ থেকে ৪ মে পর্যন্ত ৩৫ দিনে জেলায় এক রোহিঙ্গা শিশুসহ মোট ১১ জন শিশুর মৃত্যু হয়েছে।

সর্বশেষ শনিবার ৩ মে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৯ মাস বয়সী এক রোহিঙ্গা শিশুর মৃত্যু হয়। শিশুটি জ্বর, কাশি ও নিউমোনিয়াসহ হামের উপসর্গ নিয়ে ভর্তি ছিল। তার নমুনা পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৪৯ জন হাসপাতালে ভর্তি হয়েছে এবং সুস্থ হয়ে ছাড়পত্র নিয়েছে ৫৪ জন। বর্তমানে জেলার ৮টি হাসপাতালে ১৩২ জন শিশু চিকিৎসাধীন রয়েছে।

এছাড়া গত ২৯ মার্চ থেকে এখন পর্যন্ত মোট ১ হাজার ৩৪৭ জন হামের উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, দ্রুত টিকাদান ও সচেতনতা বাড়ানো না হলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত