বুধবার, ১০ জুন ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

জাল-ট্রলার মেরামতে ব্যস্ত জেলেরা

কক্সবাজারে জেলেদের উৎসবের প্রস্তুতি, সাগরে মাছ ধরায় নতুন ঢেউ

ছবি : চেকপোস্ট

সরকার ঘোষিত বঙ্গোপসাগরে মাছ আহরণের ওপর ৫৮ দিনের নিষেধাজ্ঞা আজ (১১ জুন) মধ্যরাতে শেষ হচ্ছে। দীর্ঘ সময় সাগরে মাছ ধরা বন্ধ থাকায় কর্মহীন সময় পার করা জেলেরা এখন আবার নতুন উদ্যমে গভীর সমুদ্রে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন।

কক্সবাজারের বিভিন্ন ঘাট, ফিশারি জেটি এবং উপকূলীয় এলাকায় চলছে শেষ মুহূর্তের ব্যস্ততা। জাল মেরামত, ট্রলার সংস্কার, ইঞ্জিন পরীক্ষা এবং প্রয়োজনীয় সরঞ্জাম সংগ্রহে ব্যস্ত সময় পার করছেন জেলেরা। নিষেধাজ্ঞা শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই শত শত ট্রলার গভীর সাগরের উদ্দেশ্যে রওনা দেবে।

কক্সবাজার জেলা মৎস্য বিভাগ সূত্র জানায়, সামুদ্রিক মৎস্যসম্পদ সংরক্ষণ, মাছের নিরাপদ প্রজনন এবং উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে গত ১৫ এপ্রিল থেকে ১১ জুন মধ্যরাত পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর ছিল। এ সময় মাছ আহরণ, পরিবহন ও সংরক্ষণ সম্পূর্ণভাবে বন্ধ রাখা হয়।

কক্সবাজার সদর উপজেলার নুনিয়ারছড়া এলাকার ট্রলার মালিক মো. আবদুস সালাম বলেন, দীর্ঘদিন ট্রলার ঘাটে পড়ে ছিল। নিষেধাজ্ঞা শেষ হওয়ায় এখন ইঞ্জিন, জাল ও বরফের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। ভালো মাছ পাওয়া গেলে আগের ক্ষতি কিছুটা পুষিয়ে নেওয়া সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

জেলে নুরুল কবির জানান, দুই মাস কোনো আয়-রোজগার ছিল না। এখন সবাই আবার সাগরে যাওয়ার অপেক্ষায় আছে। আবহাওয়া ভালো থাকলে রাতেই ট্রলার নিয়ে যাত্রা শুরু করবেন তারা।

কক্সবাজার ফিশারি ঘাটে গিয়ে দেখা যায়, শ্রমিকরা অত্যন্ত ব্যস্ত সময় পার করছেন। কেউ জাল সেলাই করছেন, কেউ ট্রলারে ডিজেল ও বরফ তুলছেন। অনেক ট্রলারে রং করা ও যান্ত্রিক মেরামতের কাজ শেষ পর্যায়ে।

কক্সবাজার জেলা মৎস্য অফিসের সহকারী পরিচালক মারজিয়া সুলতানা বলেন, সামুদ্রিক মাছের প্রজনন ও মজুদ বৃদ্ধির লক্ষ্যে সরকার প্রতিবছর এ ধরনের নিষেধাজ্ঞা কার্যকর করে থাকে। এবারও এর সুফল মিলবে বলে আশা করা হচ্ছে।

উল্লেখ্য, ৫৮ দিনের এ নিষেধাজ্ঞা ১১ জুন মধ্যরাতে শেষ হবে এবং এরপর থেকে দেশের সামুদ্রিক জলসীমায় পুনরায় মাছ ধরা শুরু হবে।

#কক্সবাজার #সাগরে_মাছ_ধরা #জেলে_জীবন

চেকপোস্ট

বুধবার, ১০ জুন ২০২৬

কক্সবাজারে জেলেদের উৎসবের প্রস্তুতি, সাগরে মাছ ধরায় নতুন ঢেউ

প্রকাশের তারিখ : ১০ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত