বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

স্বাস্থ্য

৫১ কাঁচামালে শুল্ক শূন্যের প্রস্তাব

ওষুধ শিল্পে বড় সুবিধা: ১৭ কাঁচামালে শুল্ক প্রত্যাহার

ছবি : সংগৃহীত

২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে দেশীয় ওষুধ শিল্পকে শক্তিশালী করতে বড় ধরনের কর সুবিধার ঘোষণা দেওয়া হয়েছে। এর অংশ হিসেবে ওষুধ উৎপাদনে ব্যবহৃত ১৭টি কাঁচামাল আমদানিতে শুল্ক শূন্য শতাংশ করার প্রস্তাব রাখা হয়েছে।

বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে বাজেট উপস্থাপনকালে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এ তথ্য জানান। তিনি বলেন, দেশের ওষুধ রপ্তানি প্রবৃদ্ধি ধরে রাখতে বিদ্যমান সুবিধার আওতায় নতুন করে ১৭টি মৌলিক কাঁচামাল যুক্ত করা হচ্ছে, যাতে উৎপাদন খরচ কমে এবং প্রতিযোগিতা সক্ষমতা বাড়ে।

একই সঙ্গে অ্যাকটিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রেডিয়েন্ট (API) উৎপাদন বাড়াতে আরও ৫১টি কাঁচামাল আমদানিতে শুল্ক সম্পূর্ণ প্রত্যাহারের প্রস্তাব করা হয়েছে। সরকারের লক্ষ্য হলো স্থানীয়ভাবে কাঁচামাল উৎপাদন সক্ষমতা বৃদ্ধি করে আমদানি নির্ভরতা কমানো।

প্রস্তাবিত বাজেটে স্বাস্থ্য খাতে বরাদ্দ রাখা হয়েছে ৬৯ হাজার ৪০৯ কোটি টাকা, যা চলতি অর্থবছরের তুলনায় প্রায় দ্বিগুণ এবং জিডিপির ১ শতাংশের বেশি।

#বাজেট২০২৬ #ওষুধশিল্পবাংলাদেশ #শুল্কসুবিধা

চেকপোস্ট

বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

ওষুধ শিল্পে বড় সুবিধা: ১৭ কাঁচামালে শুল্ক প্রত্যাহার

প্রকাশের তারিখ : ১১ জুন ২০২৬

featured Image

২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে দেশীয় ওষুধ শিল্পকে শক্তিশালী করতে বড় ধরনের কর সুবিধার ঘোষণা দেওয়া হয়েছে। এর অংশ হিসেবে ওষুধ উৎপাদনে ব্যবহৃত ১৭টি কাঁচামাল আমদানিতে শুল্ক শূন্য শতাংশ করার প্রস্তাব রাখা হয়েছে।

বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে বাজেট উপস্থাপনকালে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এ তথ্য জানান। তিনি বলেন, দেশের ওষুধ রপ্তানি প্রবৃদ্ধি ধরে রাখতে বিদ্যমান সুবিধার আওতায় নতুন করে ১৭টি মৌলিক কাঁচামাল যুক্ত করা হচ্ছে, যাতে উৎপাদন খরচ কমে এবং প্রতিযোগিতা সক্ষমতা বাড়ে।

একই সঙ্গে অ্যাকটিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রেডিয়েন্ট (API) উৎপাদন বাড়াতে আরও ৫১টি কাঁচামাল আমদানিতে শুল্ক সম্পূর্ণ প্রত্যাহারের প্রস্তাব করা হয়েছে। সরকারের লক্ষ্য হলো স্থানীয়ভাবে কাঁচামাল উৎপাদন সক্ষমতা বৃদ্ধি করে আমদানি নির্ভরতা কমানো।

প্রস্তাবিত বাজেটে স্বাস্থ্য খাতে বরাদ্দ রাখা হয়েছে ৬৯ হাজার ৪০৯ কোটি টাকা, যা চলতি অর্থবছরের তুলনায় প্রায় দ্বিগুণ এবং জিডিপির ১ শতাংশের বেশি।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত