মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

আরও

ডিজেল ১৩৫, অকটেন ১৬৫ টাকা

এক লাফে বাড়ল তেলের দাম, নতুন দর কাল থেকে

ছবি : সংগৃহীত

দেশের বাজারে সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা করে বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রোলের সংশোধিত দাম ২১ সেপ্টেম্বর থেকে কার্যকর হবে। রোববার (২০ সেপ্টেম্বর) জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।

নতুন নির্ধারিত দামে প্রতি লিটার ডিজেল ১৩৫ টাকা, কেরোসিন ১৫৫ টাকা, অকটেন ১৬৫ টাকা এবং পেট্রোল ১৬০ টাকা দরে বিক্রি হবে। এর আগে ডিজেল ১১৫, কেরোসিন ১৩৫, অকটেন ১৪৫ ও পেট্রোল ১৪০ টাকা লিটারে বিক্রি হয়েছে।

অর্থাৎ, ২১ সেপ্টেম্বর থেকে ভোক্তা পর্যায়ে ডিজেল ও কেরোসিনে ২০ টাকা করে এবং অকটেন ও পেট্রোলেও ২০ টাকা করে বাড়তি দাম দিতে হবে।

জ্বালানি বিভাগের বিজ্ঞপ্তি অনুযায়ী, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম ও পরিবহন ব্যয় (ফ্রেইট চার্জ) বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে এই মূল্য সমন্বয় করা হয়েছে।

সরকারের হিসাবে, চলতি বছরের মার্চ থেকে আগস্ট পর্যন্ত জ্বালানি তেল বিক্রিতে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) প্রায় ২২ হাজার ৮৭৫ কোটি ৬৬ লাখ টাকা লোকসান হয়েছে।

নতুন মূল্য কাঠামোয় কর, শুল্ক, বিপণন কোম্পানির মার্জিন, পরিবহন ব্যয় এবং ডিলার বা এজেন্টদের কমিশনসহ বিভিন্ন উপাদান বিবেচনা করে ভোক্তা পর্যায়ের খুচরা মূল্য নির্ধারণ করা হয়েছে।

এ ছাড়া ডিপোর প্রথম ৪০ কিলোমিটারের বাইরে সড়কপথে ট্যাংকলরিতে জ্বালানি তেল পরিবহনের ক্ষেত্রে ২০২৩ সালের ২৬ সেপ্টেম্বরের প্রজ্ঞাপনে নির্ধারিত ভাড়া প্রযোজ্য হবে।

নতুন জ্বালানি তেলের দাম:

  • ডিজেল: ১৩৫ টাকা/লিটার
  • কেরোসিন: ১৫৫ টাকা/লিটার
  • পেট্রোল: ১৬০ টাকা/লিটার
  • অকটেন: ১৬৫ টাকা/লিটার

#জ্বালানি_তেলের_দাম #তেলের_দাম_বৃদ্ধি #ডিজেল_অকটেন_পেট্রোল

চেকপোস্ট

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

এক লাফে বাড়ল তেলের দাম, নতুন দর কাল থেকে

প্রকাশের তারিখ : ২০ সেপ্টেম্বর ২০২৬

featured Image

দেশের বাজারে সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা করে বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রোলের সংশোধিত দাম ২১ সেপ্টেম্বর থেকে কার্যকর হবে। রোববার (২০ সেপ্টেম্বর) জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।

নতুন নির্ধারিত দামে প্রতি লিটার ডিজেল ১৩৫ টাকা, কেরোসিন ১৫৫ টাকা, অকটেন ১৬৫ টাকা এবং পেট্রোল ১৬০ টাকা দরে বিক্রি হবে। এর আগে ডিজেল ১১৫, কেরোসিন ১৩৫, অকটেন ১৪৫ ও পেট্রোল ১৪০ টাকা লিটারে বিক্রি হয়েছে।

অর্থাৎ, ২১ সেপ্টেম্বর থেকে ভোক্তা পর্যায়ে ডিজেল ও কেরোসিনে ২০ টাকা করে এবং অকটেন ও পেট্রোলেও ২০ টাকা করে বাড়তি দাম দিতে হবে।

জ্বালানি বিভাগের বিজ্ঞপ্তি অনুযায়ী, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম ও পরিবহন ব্যয় (ফ্রেইট চার্জ) বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে এই মূল্য সমন্বয় করা হয়েছে।

সরকারের হিসাবে, চলতি বছরের মার্চ থেকে আগস্ট পর্যন্ত জ্বালানি তেল বিক্রিতে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) প্রায় ২২ হাজার ৮৭৫ কোটি ৬৬ লাখ টাকা লোকসান হয়েছে।

নতুন মূল্য কাঠামোয় কর, শুল্ক, বিপণন কোম্পানির মার্জিন, পরিবহন ব্যয় এবং ডিলার বা এজেন্টদের কমিশনসহ বিভিন্ন উপাদান বিবেচনা করে ভোক্তা পর্যায়ের খুচরা মূল্য নির্ধারণ করা হয়েছে।

এ ছাড়া ডিপোর প্রথম ৪০ কিলোমিটারের বাইরে সড়কপথে ট্যাংকলরিতে জ্বালানি তেল পরিবহনের ক্ষেত্রে ২০২৩ সালের ২৬ সেপ্টেম্বরের প্রজ্ঞাপনে নির্ধারিত ভাড়া প্রযোজ্য হবে।

নতুন জ্বালানি তেলের দাম:

  • ডিজেল: ১৩৫ টাকা/লিটার
  • কেরোসিন: ১৫৫ টাকা/লিটার
  • পেট্রোল: ১৬০ টাকা/লিটার
  • অকটেন: ১৬৫ টাকা/লিটার

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত