সোমবার, ২২ জুন ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

ঢাকা-মাওয়া রুটে ১৯টি স্বর্ণের বার উদ্ধার

এক্সপ্রেসওয়েতে ৪.৬৬ কোটি টাকার স্বর্ণসহ ৩ জন গ্রেপ্তার

ছবি : চেকপোস্ট

ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানা এলাকায় ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়ের ঝিলমিল অংশে অভিযান চালিয়ে প্রায় ৪ কোটি ৬৬ লাখ ৬৩ হাজার টাকা মূল্যের ১৯টি স্বর্ণের বারসহ ৩ জনকে আটক করেছে পুলিশ।

আটককৃতরা হলেন মোঃ রবি হাসান (২৫), নিয়াজ রবিন (২০) এবং তাদের এক সহযোগী। তাদের সবার বাড়ি শেরপুর জেলার শ্রীবরদী থানাধীন এলাকায় বলে জানা গেছে।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল আলম জানান, নিয়মিত টহল চলাকালে পুলিশের একটি দল দুইজন পথচারীর গতিবিধি সন্দেহজনক মনে করে তাদের থামায়। পরে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ১৯টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক বাজারমূল্য প্রায় ৪ কোটি ৬৬ লাখ ৬৩ হাজার টাকা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা স্বর্ণগুলো অবৈধভাবে বহন করছিল বলে স্বীকার করেছে।

পুলিশ জানায়, এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং চক্রটির সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের স্বার্থে বিস্তারিত তথ্য যাচাই করা হচ্ছে।

#ঢাকা #ক্রাইমনিউজ #কেরানীগঞ্জ #স্বর্ণজব্দ #এক্সপ্রেসওয়ে

চেকপোস্ট

সোমবার, ২২ জুন ২০২৬

এক্সপ্রেসওয়েতে ৪.৬৬ কোটি টাকার স্বর্ণসহ ৩ জন গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ২২ জুন ২০২৬

featured Image

ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানা এলাকায় ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়ের ঝিলমিল অংশে অভিযান চালিয়ে প্রায় ৪ কোটি ৬৬ লাখ ৬৩ হাজার টাকা মূল্যের ১৯টি স্বর্ণের বারসহ ৩ জনকে আটক করেছে পুলিশ।

আটককৃতরা হলেন মোঃ রবি হাসান (২৫), নিয়াজ রবিন (২০) এবং তাদের এক সহযোগী। তাদের সবার বাড়ি শেরপুর জেলার শ্রীবরদী থানাধীন এলাকায় বলে জানা গেছে।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল আলম জানান, নিয়মিত টহল চলাকালে পুলিশের একটি দল দুইজন পথচারীর গতিবিধি সন্দেহজনক মনে করে তাদের থামায়। পরে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ১৯টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক বাজারমূল্য প্রায় ৪ কোটি ৬৬ লাখ ৬৩ হাজার টাকা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা স্বর্ণগুলো অবৈধভাবে বহন করছিল বলে স্বীকার করেছে।

পুলিশ জানায়, এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং চক্রটির সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের স্বার্থে বিস্তারিত তথ্য যাচাই করা হচ্ছে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত