মঙ্গলবার, ২৬ মে ২০২৬
চেকপোস্ট

কেরানীগঞ্জে সড়ক দখলে দুই পশুর হাট ইজারাদারকে ৫ লাখ জরিমানা

ঢাকার কেরানীগঞ্জে যানবাহন চলাচল বন্ধ করে মূল সড়ক দখল করে অস্থায়ী পশুর হাটে গরু রাখার ঘটনায় দুই ইজারাদারকে ৫ লাখ টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।সোমবার (২৫ মে) বিকেলে সেনাবাহিনী, র‍্যাব ও পুলিশের সমন্বয়ে মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার মো: উমর ফারুক ও সহকারী কমিশনার (ভূমি) আফতাব আহমেদ।অভিযানে দেখা যায়, আগানগর আমবাগিচা পশুর হাট ও জিনজিরা গরুর হাটের ইজারাদাররা মূল সড়ক দখল করে অস্থায়ীভাবে গরু রাখায় জনদুর্ভোগ সৃষ্টি হয়।পরে আগানগর আমবাগিচা পশুর হাটের ইজারাদার হাজী মো: আনোয়ার হোসেনকে ৩ লাখ টাকা এবং জিনজিরা পশুর হাটের ইজারাদার মোজাদ্দেদ আলী বাবুকে ২ লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি তাদেরকে বিধি মোতাবেক হাট পরিচালনার নির্দেশ দেওয়া হয়। উপজেলা নির্বাহী অফিসার উমর ফারুক জানান, দুই দিন আগে থেকেই সড়ক থেকে গরু সরানোর নির্দেশ দেওয়া হলেও তা উপেক্ষা করা হয়। জনভোগান্তি এড়াতেই এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

কেরানীগঞ্জে সড়ক দখলে দুই পশুর হাট ইজারাদারকে ৫ লাখ জরিমানা