পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীসহ সমগ্র মুসলিম উম্মাহর প্রতি আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়েছেন কালীগঞ্জ রিপোর্টার্স ইউনিটির দুই বারের সাবেক সহ-সাধারণ সম্পাদক ও সাধারণ সম্পাদক পদপ্রার্থী মো. সাজ্জাত হোসেন।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ঈদুল আজহা ত্যাগ, ধৈর্য, সহমর্মিতা এবং মহান আল্লাহ তায়ালার প্রতি নিঃশর্ত আত্মসমর্পণের শিক্ষা দেয়। হযরত ইব্রাহিম (আ.)-এর মহান ত্যাগের আদর্শ আমাদের ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে অনুপ্রেরণা হয়ে উঠুক এটাই প্রত্যাশা।
তিনি আরও বলেন, আমরা যেন পশু কোরবানির পাশাপাশি আমাদের ভেতরের হিংসা-বিদ্বেষ ও অমানবিকতা ত্যাগ করতে পারি। ঈদের আনন্দ ধনী-গরিব সকল ভেদাভেদ ভুলে সবার মাঝে ছড়িয়ে পড়ুক বলেও তিনি আহ্বান জানান।
সাজ্জাত হোসেন দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বলেন, মহান আল্লাহ তায়ালা যেন সকলের ইবাদত ও কোরবানি কবুল করেন এবং পবিত্র ঈদুল আজহা সবার জীবনে বয়ে আনে অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি।

বুধবার, ২৭ মে ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ মে ২০২৬