মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

জাতীয়

যানজট থাকলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে

ঈদযাত্রা সফলভাবে ম্যানেজ করেছি: সড়ক পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম

সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। ছবি : সংগৃহীত

এবারের ঈদযাত্রা সন্তোষজনকভাবে সম্পন্ন হয়েছে বলে দাবি করেছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম

বুধবার (২৭ মে) রাজধানীর মহাখালী বাস টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, নানা চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও এবারের ঈদযাত্রা “ভালোভাবে ম্যানেজ” করতে সক্ষম হয়েছে সরকার।

মন্ত্রী জানান, যাত্রীরা নির্ধারিত ভাড়ায় নিরাপদে গন্তব্যে পৌঁছাতে পারছেন এবং এখন পর্যন্ত অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ খুব বেশি পাওয়া যায়নি। তবে কিছু ক্ষেত্রে মাঝপথে যাত্রী উঠানোর সময় অতিরিক্ত ভাড়া নেওয়ার ঘটনা ঘটেছে, যার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, যমুনা সেতুর আগে চন্দ্রা এলাকায় যানবাহনের চাপ থাকলেও এটি স্বাভাবিক। কারণ বহু লেনের যানবাহন সংকীর্ণ পথে প্রবেশ করায় গতি কিছুটা কমে যায়। তবে সামগ্রিক ব্যবস্থাপনায় কোনো বড় সমস্যা নেই বলে দাবি করেন তিনি।

ঈদযাত্রার চাপ প্রসঙ্গে তিনি জানান, প্রায় দেড় কোটি মানুষ কয়েক দিনের মধ্যে ঢাকা ছেড়েছে এবং পাশাপাশি প্রায় ৮০ লাখ কোরবানির পশু পরিবহন করা হয়েছে। পরিবহন খাত সর্বোচ্চ সক্ষমতা দিয়ে পরিস্থিতি সামাল দিয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

যাত্রীদের উদ্দেশে তিনি ধৈর্য ধরার আহ্বান জানিয়ে বলেন, শেষ মুহূর্তে টিকিট না কেটে যাত্রা শুরু করলে চাপ বেড়ে যায় এবং কিছু অসাধু সুযোগ নেয়।

উত্তরার দিয়াবাড়িতে মেট্রোরেল স্টেশনের নিচে পশুর হাট বসানো প্রসঙ্গে মন্ত্রী জানান, এ বিষয়ে সরকারের কোনো সিদ্ধান্ত নেই এবং বিষয়টি সিটি কর্পোরেশনের আওতাধীন।

সব মিলিয়ে এবারের ঈদযাত্রা নিয়ন্ত্রণে ছিল এবং যাত্রীরা নিরাপদে গন্তব্যে পৌঁছাতে পেরেছেন বলে পুনরায় দাবি করেন তিনি।

#বাংলাদেশনিউজ #ঈদযাত্রা #সড়কমন্ত্রী

চেকপোস্ট

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

ঈদযাত্রা সফলভাবে ম্যানেজ করেছি: সড়ক পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম

প্রকাশের তারিখ : ২৭ মে ২০২৬

featured Image

এবারের ঈদযাত্রা সন্তোষজনকভাবে সম্পন্ন হয়েছে বলে দাবি করেছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম

বুধবার (২৭ মে) রাজধানীর মহাখালী বাস টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, নানা চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও এবারের ঈদযাত্রা “ভালোভাবে ম্যানেজ” করতে সক্ষম হয়েছে সরকার।

মন্ত্রী জানান, যাত্রীরা নির্ধারিত ভাড়ায় নিরাপদে গন্তব্যে পৌঁছাতে পারছেন এবং এখন পর্যন্ত অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ খুব বেশি পাওয়া যায়নি। তবে কিছু ক্ষেত্রে মাঝপথে যাত্রী উঠানোর সময় অতিরিক্ত ভাড়া নেওয়ার ঘটনা ঘটেছে, যার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, যমুনা সেতুর আগে চন্দ্রা এলাকায় যানবাহনের চাপ থাকলেও এটি স্বাভাবিক। কারণ বহু লেনের যানবাহন সংকীর্ণ পথে প্রবেশ করায় গতি কিছুটা কমে যায়। তবে সামগ্রিক ব্যবস্থাপনায় কোনো বড় সমস্যা নেই বলে দাবি করেন তিনি।

ঈদযাত্রার চাপ প্রসঙ্গে তিনি জানান, প্রায় দেড় কোটি মানুষ কয়েক দিনের মধ্যে ঢাকা ছেড়েছে এবং পাশাপাশি প্রায় ৮০ লাখ কোরবানির পশু পরিবহন করা হয়েছে। পরিবহন খাত সর্বোচ্চ সক্ষমতা দিয়ে পরিস্থিতি সামাল দিয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

যাত্রীদের উদ্দেশে তিনি ধৈর্য ধরার আহ্বান জানিয়ে বলেন, শেষ মুহূর্তে টিকিট না কেটে যাত্রা শুরু করলে চাপ বেড়ে যায় এবং কিছু অসাধু সুযোগ নেয়।

উত্তরার দিয়াবাড়িতে মেট্রোরেল স্টেশনের নিচে পশুর হাট বসানো প্রসঙ্গে মন্ত্রী জানান, এ বিষয়ে সরকারের কোনো সিদ্ধান্ত নেই এবং বিষয়টি সিটি কর্পোরেশনের আওতাধীন।

সব মিলিয়ে এবারের ঈদযাত্রা নিয়ন্ত্রণে ছিল এবং যাত্রীরা নিরাপদে গন্তব্যে পৌঁছাতে পেরেছেন বলে পুনরায় দাবি করেন তিনি।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত